IPL 2025: কোহলির জন্য দুই দিন কারাবাস, জামিন পেলেও ইডেনে খেলা দেখা হবে না ঋতুপর্ণ পাখিরার

অবশেষে জামিন পেলেন বিরাট কোহলির অন্ধ ভক্ত ঋতুপর্ণ পাখিরা। শনিবার কেকেআর-আরসিবি ম্যাচে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ইডেনে মাঠের ভিতর ঢুকে পড়েন তিনি। শুধু নিরাপত্তা বেষ্টনী অতিক্রমই করেননি একইসঙ্গে মাঠে ঢুকে পড়ে কোহলিকে প্রণাম করেন। এই ঘটনার জন্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার ব্যাঙ্কশাল আদালতের পক্ষ থেকে জামিন দেওয়া হল কোহলি ভক্তকে।

৩২৯ ধারায় ( ভারতীয় ন্যায় সংহিতায় অনুপ্রবেশ ধারায়) গ্রেফতার করা হয়েছিল পাখিরাকে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জামিন পেলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কোহলি ভক্তকে। ঋতুপর্ণ স্টেডিয়ামে গিয়ে চলতি আইপিএল দেখার সুযোগ পাবেন না। তাঁকে কোনও টিকিট দেওয়া হবে না। এই শর্তশাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট।

Rhituparno Pakhira

দুই দিন হাজতে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন ঋতুপর্ণ। কিন্তু চলতি মরশুমে আর ইডেনে গ্যালারি বসে খেলা দেখা হবে না তাঁর। । এমন ঘটনা ইডেনে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে নিরাপত্তা লঙ্ঘন করে পুলিশের পাশ দিয়েই মাঠে ঢুকে গেলেন এবং কোহলি পর্যন্ত পৌঁছে গেলেন দর্শকটি। এমনকি সেই সময় পুলিশ খেলা উপভোগ করছিল, তাঁর পাশ দিয়েই মাঠে ঢুকে যান পাখিরা।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তে দেখা গিয়েছে দর্শকটি ইডেনের জি ব্লক থেকে ফেন্সিং পেরিয়ে কোহলিকে প্রণাম, আলিঙ্গন করলেন। সেই স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কার্যত অবাক হয়েই গোটা বিষয়টি দেখলেন। এরপরই দর্শকটিকে আটক করে পুলিশ। পাখিরা তাঁর দোষের জন্য শাস্তি পেলেন কিন্তু সেই জায়গার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের কি কোনও শাস্তি হবে! দায় তাঁরও কম নয়।

তবে কোহলি ভক্ত পাখিরা তার কার্যক্রমের জন্য অনুতপ্ত নন।এমনি হাজতে থাকাকালীন তিনি শুধুই কোহলির কথাও ভেবেছেন বলে জানিয়েছেন। পাখিরা আগেই বলেন, বিরাট আমার ইশ্বর। আমি তাঁর জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত আছি। পাখিরার ফেসবুক পেজে শুধুই কোহলি প্রীতি।

জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাখিরা বলেন, কোহলি স্যারের সামনে যখন গেলাম তখন তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করেন, তারপর বলে তু্মি এখান থেকে চলে যাও। এরপর নিরাপত্তারক্ষীরা এলে তাঁদের উনি বলেন ওকে কিছু করবেনা বাকিটা আমি সামলে নেব। কোহলি স্যারকে স্পর্শ করতে পেরেছি এটাই অনেক। বাকি খেলা টিভিতে দেখব। এক বছর অপেক্ষা করব আবার পরের বছর খেলা দেখব। একইসঙ্গে কোহলি ভক্ত বলেন, আমি আমার এই জামাট বাধিয়ে রাখব। কারণ এই জামাটায় ওনি হাত দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+