IPL 2025: নতুন বৈচিত্র নিয়েই নামছেন আইপিএলে, নয়া নিয়মে কতটা সুবিধা হবে বোলারদের? জানালেন বরুণ

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামছে কেকেআর। ইডেনের বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইপিএলের সূচনা করবে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। শনিবার ম্যাচের আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেকেআর দলের পক্ষ থেকে এসেছিলেন বরুণ চক্রবর্তী। ২০২৪ সালের সাফল্য অতীত ২০২৫ সালে নতুন ভাবে শুরু করতে হবে কেকেআর দলকে, সেই কথা শুরুতেই মনে করিয়ে দিলেন কেকেআর দলের তারকা স্পিনার।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বরুণ বলেন, আইপিএলে প্রতিটি ম্যাচ চ্যালেঞ্জিং। তাই আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের দল এবারে খুবই শক্তিশালী ফলে আমরা আশাবাদী সাফল্য পাওয়ার বিষয়। আরসিবি এবং কেকেআর দুই দলেরই খুব ভালো ভালো ক্রিকেটার আছেন, আশা করছি কালকে ম্যাচ খুবই উপভোগ্য হবে।

varun

আইপিএলে নিয়মের পরিবর্তন হয়েছে। এবার থেকে বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি স্পিনারদের খুব বেশি সাহায্য করবে তা মানতে নারাজ বরুণ। তাঁর কথায়,
আমি জানি যে নিয়মের পরিবর্তন হয়েছে এবং বলে লালা ব্যবহার করা যাবে কিন্তু এটা খুব বেশি স্পিনারদের সাহায্য করবে বলে আমি মনে করি না। তবে দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহার করার যে নিয়ম চালু হচ্ছে সেটা একটা সুবিধা করতে পারে কারণ শিশিরের ফ্যাফ্টর সেক্ষেত্রে অনেকটাই কমবে।

আরসিবি দলের ব্যাটিং অর্ডার অত্যন্ত শক্তিশালী। যদিও তাঁকে পাওয়ার প্লে-তে বোলিং করতে হয় না। কিন্তু নিজেকে সবসময়ের জন্যই প্রস্তুত রাখছেন বরুণ। তাঁর কথায়, আমরা জানি আরসিবি দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। কিন্তু আমরা আমাদের মতো করি প্রস্তুতি নিচ্ছি। তবে আমাকে কখন বোলিং করতে হবে সেটা পাওয়ার প্লে নাকি ডেথ ওভার। সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে অধিনায়কের উপরে। আমি আমার মতো করে প্রস্তুতি নিয়ে রাখছি। আমি এর আগে ডেথ ওভার এবং পাওয়ার প্লে-তে বোলিং করেছি।

সদ্য দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ছিলেন না কিন্তু পরে অন্তর্ভুক্ত হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য বোলিং করেছেন বরুণ চক্রবর্তী। কিন্তু তাতেও তাঁর জীবনে খুব বেশি পরিবর্তন হয়েছে তা মানতে নারাজ। তাঁর কথায়, আমি গত বছরের যে প্রস্তুতি নিয়ে খেলতে নেমেছিলাম আইপিএলে। এ বছরও সেই একই প্রস্তুতি নিয়েই নামছি।

একইসঙ্গে বরুণ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে খুব বেশি পরিবর্তন হয়েছে তা মানছি না। একটা টুর্নামেন্ট জিতলেও সব সময় পরের ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় কেউ একটা ম্যাচে শতরান করলে পরের ম্যাচের ফের তাঁকে শূন্য থেকে শুরু করতে হয়। অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভালো বোলিং করেছি এটা আমাকে আত্মবিশ্বাস দেবে তবে আমি অবশ্যই উত্তেজিত বিরাট কোহলির বিরুদ্ধে খেলার জন্য এবং বল করার জন্য।

আইপিএলে তিনি রহস্য স্পিনার হিসেবেই পরিচিত তাঁর স্পিনের রহস্য এখনও উদ্ধার করতে পারেননি তারকা ব্যাটসম্যানরা। এবারও যে তাঁর বলে নতুন বৈচিত্র থাকবে সে কথাও জানিয়ে রাখলেন বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+