IPL 2025: 'বেবি বস' বৈভবে আইডল লারা মুগ্ধ, কয়েক বছরের মধ্যেই ইডেনের দর্শক থেকে তারকা সূর্যবংশী
IPL 2025: আইপিএল তথা টি২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান করে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম তথা ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএল শতরান।
বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে মুগ্ধ তাবড় ক্রিকেট তারকা। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা বৈভবকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বৈভবের সবচেয়ে বড় প্রাপ্তি আইডলের মুগ্ধতা।

আইপিএলের নিলামে বৈভবকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় তাঁকে কেনার আগ্রহ প্রথমে দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পাল্টা ৩৫ লক্ষ টাকা দর দেয় রাজস্থান রয়্যালস। অবশেষে দর কষাকষি শেষে তারাই বৈভবকে দলে নেয়।
বৈভব মহম্মদ সিরাজের বলে ৯০ মিটারের ছক্কা হাঁকিয়েছে। ইশান্ত শর্মাকে এক ওভারে ২৮, করিম জানাতকে ১ ওভারে ৩০ কিংবা ওয়াশিংটন সুন্দরকে ১ ওভারে ২১ রান দিতে হয় বৈভবের দাপটেই। বৈভব ছোটবেলা থেকেই ব্রায়ান লারার ভক্ত।
আইপিএলে দল পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চায় মাথা ঘামায়নি বৈভব। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে ফোকাস ছিল ক্রিকেটেই। কঠোর পরিশ্রমের সুফল পেতে শুরু করল বিহারের সমস্তিপুরের বৈভব।
কেউ বৈভবের একাগ্রতা, বোলারদের শাসন করায় সচিন তেন্ডুলকরের ছায়া দেখছেন। বাঁহাতি বৈভব ছোটবেলা থেকেই আবার ব্রায়ান লারার ভক্ত। দুই কিংবদন্তিই উচ্ছ্বসিত বৈভবের শতরান দেখে। আইডল লারা বৈভবের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছেন, এই ইনিংস খুব উপভোগ করেছেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোয় খুব মূল্যবান পরামর্শ দিয়েছেন ইয়ান বিশপ। তাঁর কথায়, এবার বৈভবের ব্যাটিং আরও সূক্ষভাবে বিশ্লেষণ করবে বিভিন্ন দল। তাতে বৈভব যদি রান নাও পায়, খেয়াল রাখতে হবে তার নেতিবাচক প্রভাব যেন না পড়ে। কেন না, রান না পেলেই ফোকাস নড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশপ বলেন, ব্যর্থতার মোকাবিলা করাটা গুরুত্বপূর্ণ। যেটা খুব ভালোভাবে সামলাতেন ব্রায়ান লারা। ১৪-১৫ বছর বয়স থেকে আমরা একসঙ্গে খেলেছি। লারার সবচেয়ে বড় গুণ ছিল ব্যর্থতা ঝেড়ে ফেলে সব সময় স্পেশ্যাল কিছু করার দিকে এগিয়ে যাওয়ার দক্ষতা। কোচেদের পাশাপাশি এই সময় বাবা-মায়ের সতর্ক দৃষ্টি রাখার পক্ষেও সওয়াল করে বিশপ বলেন, আগামী বছর পাঁচেক বৈভবের পাশে সঠিক মানুষজন যাতে থাকেন সেটা নিশ্চিত করতে হবে।
7-year-old Vaibhav Suryavanshi attended Eden Gardens to support Dhoni and RPS. pic.twitter.com/kc1hZ0u2g0
— (@WorshipDhoni) April 29, 2025
এদিকে, ৪ মে রাজস্থান রয়্যালস ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তার আগে জয়পুরে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। বৈভব ছোটবেলায় ইডেনে খেলা দেখতে এসেছিল বাবার সঙ্গে। ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টের সমর্থক হিসেবে হাজির ছিল খুদে বৈভব। মহেন্দ্র সিং ধোনির জন্যই। সেই ছবি শেয়ার করেছেন ওই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এবার ইডেনে ক্রিকেটপ্রেমীরা হাজির হবেন বৈভবের ব্যাটিং দেখতে। কয়েক বছরের মধ্যে এমন পালাবদলই বা কম কীসের?
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications