IPL 2025: প্লে-অফের সমীকরণে কাজে আসবে কঠিন ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টই, আশাবাদী বৈভব
ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকেছে নাইটদের। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছে। কঠিন ম্যাচ থেকে কেকেআরের প্রাপ্তি হয়েছে ১ পয়েন্ট। ৯ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়ে নাইটরা এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে। ৭ পয়েন্ট রয়েছে কেকেআরের ঝুলিতে। প্লে অফের জন্য ১৬ পয়েন্টের গণ্ডি ছুঁতেই হবে কেকেআরকে। ফলে পাঞ্জাব ম্য়াচ থেকে প্রাপ্ত ১ পয়েন্ট নিয়েই অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে কেকেআরের অন্দরে।
কেকেআরের কাছে বাকি ৫টি ম্যাচ। সমীকরণ সহজ রাখতে সব ম্যাচেই জিততে হবে নাইটদের।। অবশ্য ৪টি ম্যাচ জিতেও কেকেআর প্লে-অফের সমীকরণ জটিল অঙ্ক হয়ে যাবে। পাঞ্জাব ম্যাচ থেকে প্রাপ্ত ১ পয়েন্ট নিয়ে কী ভাবছে কেকেআর। ম্যাচ শেষে তারই আভাস দিলেন দলের পেসার বৈভব অরোরা।

সাংবাদিক সম্মেলনে এসে বৈভব বলেন, আমরা একই সঙ্গে খুশিও আবার অখুশিও। বৃষ্টির কারণে পুরো ম্যাচ হল না। খেলা হলে ২ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকত, একইসঙ্গে এই ছন্দটা ধরে রাখার চেষ্টা করতাম। তবে সেটা তো হল না । কোনও পয়েন্ট না পাওয়ার থেকে ১ পয়েন্ট গুরুত্বপূর্ণ প্রাপ্তি। এটা পরবর্তীতে কাজে আসতে পারে।
পাঞ্জাব ম্য়াচ থেকে প্রাপ্ত ১ পয়েন্ট যে আগামী দিনে প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে সেই কথাও উল্লেখ করেছেন বৈভব। নাইট পেসার বলেছেন, গ্রুপ পর্ব শেষে পরিস্থিতি কীরকম হয় তার উপর নির্ভর করছে গোটা বিষয়টা। এই ১ পয়েন্টের সৌজন্যেই আমরা প্লে-অফে উঠতে পারি, এমন সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না। একইসঙ্গে তিনি বলেছেন, ১ পয়েন্টই নির্ণায়ক হয়ে দাঁড়াতে পারে। শেষ ম্যাচগুলি আমরা জেতার চেষ্টা করব। কোনও দলের সঙ্গে সমান ম্যাচ জিতলে কে বলতে পারে এই ১ পয়েন্ট কাজে লেগে যেতে পারে।
শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে সঙ্গে প্রথম ম্যাচে ১১২ রান তাড়া করে জিততে পারেননি কেকেআর। ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল কেকেআরের ইনিংস। ফলে শনিবার ইডেনে ২০২ রান তাড়া করে নাইটরা জিততে পারত এমন আশা ছিল কম। বৈভব মনে করেন, তাদের ব্যাটিং বিভাগে খামতি রয়েছে। তবে বোলিং বিভাগ উন্নতি করছে।
২০২ রান করে কেকেআর জিততে পারত সেটা অতি বড় সমর্থকও ভাল কিছু আশা করার ভরসা পাবেন না।গত কয়েকটি ম্যাচে কেকেআরের ব্যাটিংয়ের যে হাল বেশ বেহাল ছিল। কেকেআরের ইনিংস এক ওভার শেষ হতেই প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝড়। নাইটদের রান তখন ১ ওভারে ৭। গোটা মাঠ ঢেকে রাখা হয় কভারে।শেষ পর্যন্ত খেলাও আর শুরু করা যায়নি। খারাপ আবহাওয়ার জন্য দুই আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications