IPL 2025: বিনামূল্যে আইপিএল দেখার দিন শেষ! ক্রিকেটের মেগা লিগ দেখতে হলে খরচ করতে হবে কত টাকা?
বিনামূল্যে আইপিএল দেখার দিন এবার শেষ হতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে গেলে এবার টাকা খরচ করতে হবে। এতদিন বিনামূল্যে আইপিএল দেখতে পেতেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার থেকে সেই নিয়মের বদল হতে চলেছেয এবার টাকা খরচ করেই আইপিএল দেখতে হবে।
২০২৩ সাল থেকে জিও সিনেমাতে বিনামূল্যে আইপিএলে সরাসরি সম্প্রচার দেখা যেত। এমনকি সংশ্লিষ্ট চ্যানেলটি ওয়েবসাইট থেকেও খেলা দেখা যেত। কিন্তু আসন্ন মরশুমে আর সেটা হবে না। ইতিমধ্যেই হটস্টারের নতুন নাম হয়েছে জিওস্টার কারণ এই সংস্থার মালিকানা রিলায়েন্স গ্রুপ কিনে নিয়েছে। শুক্রবার থেকেই নতুন নামে পথচলা শুরু করেছে এই বেসরকারি সংস্থাটি।

এরই মধ্যে চলে এলো বড় আপডেট আসন্ন মরশুমে সাবক্রিপশন করা না থাকলে কয়েক মিনিটের জন্যই শুধুমাত্র ফ্রি-তে আইপিএলের ম্যাচ দেখা যাবে। কিন্তু পুরো ম্যাচ দেখতে হলে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান নিতে হবে। বিভিন্ন রকমের এই প্ল্যান আনতে চলেছে এই বেসরকারি সংস্থাটি।
জানা গিয়েছে শুধুমাত্র মোবাইলের জন্য সাবক্রিপশন নিলে বিজ্ঞাপন মুক্ত আইপিএল ম্যাচ দেখতে খরচ হবে ১৪৯ টাকা। এই প্ল্যানের বৈধতা থাকবে তিন মাস। পাশাপাশি সুপার প্ল্যান যেটিতে দুটি টিভি, ল্যাপটপ এবং মোবাইলে আইপিএলের ম্যাচ দেখা যাবে এর জন্য খরচ করতে হবে ২৯৯ টাকা। এই প্ল্যানের মেয়াদও তিন মাস।পাশাপাশি রাখা হয়েছে প্রিমিয়াম প্ল্যান। একসঙ্গে চারটি টিভি, ল্যাপটপ এবং মোবাইলে আইপিএলে ম্যাচ দেখা যাবে এই প্ল্যানের খরচ ৪৯৯ টাকা। এই প্ল্যানের বৈধতাও তিন মাস।
বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগগুলির মধ্যে ১ নম্বরে থাকে আইপিএল এই ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সারা বছর এই ক্রিকেট লিগের জন্যই অপেক্ষা করেন ক্রিকেট-প্রেমীরা কিন্তু এবার তাদের আর বিনামূল্যে আইপিএল দেখা হবে না
আগামী সপ্তাহের মধ্যেই আইপিএলের সূচি ঘোষণা করে দিতে পারে বিসিসিআই। আগামী সাত দিনের মধ্যেই ঘোষিত হতে পারে সূচি। ২০২৪ সালে ২২ মার্চ আইপিএল শুরু হয়েছিল এবং ২৬ মে ফাইনাল হয়েছিল। চলতি বছরে আইপিএল শুরু হতে পারে ২২ মার্চ থেকেই। ফাইনাল ম্যাচ হতে চলেছে ১৫ মে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
আইপিএল শুরু হতে এক মাসের একটু বেশি সময় বাকি। ফলে টি২০ ক্রিকেটের মেগা শো ঘিরে প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications