IPL 2025: মস্ত বড় ভুল করে ফেলছে কলকাতা নাইট রাইডার্স! কোন বিভাগে রদবদল চান সৌরভ?
IPL 2025: আইপিএলের ম্যাচ খেলতে আজ চেন্নাই গেল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চিপকে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেকেআর।
গতকাল ইডেনে হাই স্কোরিং ম্যাচে কেকেআর পরাস্ত হয়েছে মাত্র ৪ রানে। ব্যাটিংয়ের কৌশলগত কারণেই কেকেআরকে হারতে হলো। এমনটাই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কেকেআরের সামনে ২৩৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। ১৩ ওভারের শেষ বলে অজিঙ্ক রাহানে আউট হলে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৬২। সেখান থেকে ১৫.২ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ১৫.২ ওভারে ১৭৭।
রামনদীপ সিং ২ বলে ১, ইমপ্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশী ৪ বলে ৫ রান করেন। রঘুবংশীর পরে, অর্থাৎ সাত নম্বরে নামানো হয়েছিল আন্দ্রে রাসেলকে। তিনি ৪ বলে ৭ রান করেন, যার মধ্যে একটি ছয়। রিঙ্কু সিংকে নামানো হয় আটে।
রিঙ্কু ১৫ বলে ৩৮ রান অপরাজিত থাকেন। ৬টি চার ও ২টি ছয় মারেন। শেষ ওভারটি করতে গিয়েছিলেন রবি বিষ্ণোই। রিঙ্কু সিং ও হর্ষিত রানা মিলে ১৯ রান নেন। এই ওভারে তিনটি চার ও ১টি ছয় আসে। এই ওভারের দ্বিতীয় বলে কোনও রান আসেনি। তৃতীয় বলে ১ রান নেন হর্ষিত। রিঙ্কু শেষ তিন বলে ২টি চার ও ১টি ছয় মারেন।
কেকেআরের জিততে ২ ওভারে দরকার ছিল ৩৮। ১৯তম ওভারে আবেশ খানের সব কটি বল খেলেন রিঙ্কু। ১৪ রান সংগ্রহ করেন। তবে এই ওভারের তিনটি বলেও কোনও রান আসেনি। ফলে শেষ অবধি ৪ রানে হারা নাইটদের যন্ত্রণা বাড়ানোর মতোই বিষয়।
ম্যাচের শেষে ইডেনে সাংবাদিকদের সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, এই ম্যাচ কেউ হারে? কেকেআর জেতা ম্যাচে হেরে গেল। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো ফিনিশার, পাওয়ার হিটারদের কেউ সাত-আটে নামায়? এই দুই প্লেয়ারকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে আনার পক্ষে মত দিয়ে সৌরভের আশা, ব্যাটিং অর্ডারে নিশ্চিতভাবেই কিছু বদল আনবে কেকেআর থিঙ্কট্যাঙ্ক।
Came down in numbers, filling the stands on a Tuesday afternoon - only possible at Eden.
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2025
Kolkata, thank you for turning up to support your Knights, as always 💜 pic.twitter.com/w3Cv94jgM4
যদিও লখনউয়ের কাছে হার কেকেআরের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন না সৌরভ। তিনি বলেন, আইপিএলে দ্রুত সব কিছু বদলায়। ফলে এটি বড় ধাক্কা বলার সময় এখন নয়। আইপিএলে পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ভালো খেলছে বলেও উল্লেখ করেন মহারাজ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications