Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কেকেআরের বিরুদ্ধে নামার আগে বিরাট ধাক্কা পাঞ্জাব শিবিরে, শ্রেয়সের বিরুদ্ধে নাইটদের অস্ত্র স্পিনাররাই

ঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচে নামার আগে বিরাট ধাক্কা পাঞ্জাব কিংস শিবিরে। চোট পেয়ে আইপিএল থেকেই ছিটকে গেলেন লকি ফার্গুসন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফার্গুসন। পরীক্ষা করে দেখা গিয়েছে তাঁর চোট বেশ গুরুতর। ফলে কেকেআরের বিরুদ্ধেই শুধু নয় একইসঙ্গে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন লকি ফার্গুসন।

কেকেআর ম্যাচের আগের দিন পাঞ্জাব কিংস দলের সহকারী কোচ জেমস হোপ জানিয়ে দিয়েছেন, ফার্গুসনের চোট বেশ গুরুতর। অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছেন ফার্গুসন। প্রতিযোগিতার শেষ দিকে আবার ফিরতে পারেন কিন্তু সেটারও সম্ভাবনা কম। এর আগেও চোটের সমস্যাতে ভুগেছসিলেন, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ফার্গুসন

PBKS vs KKR match

তাঁর পরিবর্ত হিসাবে পাঞ্জাব কিংস দল খেলাতে পারে আফগানিস্তানের আজজমতুল্লা ওমরজাইকে অথবা অ্যারণ হার্ডিকে । বিজয়কুমার বৈশাখও দলে আছেন। কিন্তু ফার্গুসনের অভাব পূরণ করা কঠিন হবে তাদের পক্ষে। বাকি দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইট প্রধান শক্তি স্পিন বোলিংই। নারিন, বরুণ,মঈন স্পিনের ত্রি-ফলাকে ব্যবহার করতে চাইছে কেকেআর। মুল্লানপুরের মাঠে এই তিনজনকেই ব্যবহার করতে পারে কেকেআর। ফলে শ্রেয়স, প্রিয়াংস সমৃদ্ধ পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে কঠিন পরীক্ষা কেকেআরের স্পিনারদের।

এই ম্যাচের স্পট লাইটে দুই জন। পাঞ্জাব কিংসের চাহাল এবং কেকেআরের রাহানে। ১৮ কোটি টাকা দিয়ে চাহালকে দলে নিলেও এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেনি তিনি। অন্যদিকে. রাহানে একমাত্র ব্যাটার নাইট দলে যিনি ২০০-র বেশি রান করেছেন। ফলে এই দুই জনের ডুয়েল মঙ্গলবারের ম্যাচে জমতে পারে।

পাঞ্জাব কিংস দলের সহকারী কোচ জেমস হোপ জানিয়েছেন,আমাদের বোলিং বিভাগের যা শক্তি তাতে চাহালকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। চাহাল এখন সেরা ছন্দে নেই। আমরা আশা করছি ও দ্রুত ছন্দ ফিরে পাবে।

গতকাল কেকেআর দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। এবার নেতৃত্ব দিচ্ছেন রাহানে। দুই অধিনায়কের তুলনা না করলেও রামনদীপ সিং বলেন, দুই জনেই খুব ভালো অধিনায়ক। তাদের মধ্যে কোনও কিছুর কমতি নেই। তবে রাহানে ডাগ আউট অনেক বেশি শান্ত থাকেন। তি্নি এমন একজন যাকে প্রতিটি তরুণের আদর্শ করা উচিৎ। এই মাঠে ২০০-র বেশি রান উঠে। সন্ধ্যায় তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশে পাশে।

কলকাতা নাইট রাইডার্স দলের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, বৈভব অরোরা, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংস দলের সম্ভাব্য প্রথম একাদশ। কারা থাকতে পারেন কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাব কিংস দলের প্রথম একাদশে- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল,আজজমতুল্লা ওমরজাই অথবা অ্যারণ হার্ডি, অর্শদীপ সিং,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+