IPL 2025: নাটই শিবিরে ফিল গুড মেজাজ, জয়ের পরই রাহানেদের জন্য সাজঘরে এল বাদশাহী বার্তা, দেখুন ভিডিও
বৃহস্পতিবার কেকেআর জয় পেলেও শাহরুখ শো দেখা থেকে বঞ্চিতই থেকেছে ইডেন। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ইডেনে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা। কিন্তু গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে বা মুম্বইয়ে ঘরের মাঠে দলের খেলায় হাজির ছিলেন না কিং খান। এমনকি বৃহস্পতিবার ইডেনেও আসেননি শাহরুখ খান।
মাঠে উপস্থিত না থাকতে পারলেও দলের খেলায় তাঁর যে পুরোপুরি ফোকাস ছিল তা স্পষ্ট হয়ে গেল। ম্যাচ শেষ হতেই কেকেআর সাজঘরে পৌঁছে গেল শাহরুখ খানের বার্তা। দলে কর্ণধরের বার্তা পড়ে শোনালেন সিইও ভেঙ্কি মাইসোর। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে হারের পরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু ঘরের মাঠে জয় পাওয়ায় আবার নাইটদের সাজঘরে ফিল গুড পরিবেশটা ফিরে এসেছে। টিম হোটেলে হয়েছিল জমজমাট সেলিব্রেশন।

বৃহস্পতিবার জয়ের পর নাইটদের সাজঘরে শাহরুখ খানের বার্তা পড়ে শোনান দলের সিইও ভেঙ্কি মাইসোরয শাহরুখ খান তাঁর বার্তায় জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে খুব দ্রুত যে তাঁকে ফের নাইট শিবিরে দেখা যাবে সেই আভাসও দিয়েছেন।
শাহরুখ তাঁর বার্তায় লিখেছেন, জয়ের জন্য অভিনন্দন। আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। প্রথমেই অভিনন্দন অঙ্গকৃষকে তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য। আমাদের অধিনায়ক রাহানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন দারুন কৌশল নিয়েছেন। বেঙ্কটেশ আইয়ারের কথাও বলতে হবে অসাধারণ পারফরম্যান্স করেছেন। যে সময়টা তিনি ক্রিজে কাটিয়েছেন তা এক কথায় অনবদ্য। পাশাপাশি রিঙ্কু সিংকেও রান করতে দেখে ভালো লাগছে। রিঙ্কু তুমি একজন চাম্পিয়ান।
ব্যাটারদের প্রশংসা করার পাশাপাশি বোলাদের পারফরম্যান্সেও উচ্ছাসিত কিং খান। মাঠে না থাকলেও তাঁর নজর যে দলের খেলায় পুরোপুরি ছিল সেটা তাঁর বার্তা থেকেই স্পষ্ট। তিনি প্রত্যেক ক্রিকেটারকে তাদের পারফরম্য়ান্সের জন্য আলাদাভাবে প্রশংসা করেছেন।
The Bossman’s message 💜💬 pic.twitter.com/yjr9G8PnW3
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025
শাহরুখ নিজের বার্তায় আরও বলেছেন, ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুরন্ত পারফরম্যান্স করেছেন এই ম্যাচে সুনীল এবং বরুণ চক্রবর্তী দুজনেই দুরন্ত বোলিং করেছেন। হর্ষিতর রানা দুরন্ত বোলিং করা পাশাপাশি দারুণ ক্যাচও তালুবন্দি করেছেন তবে আজকের ম্যাচের তারকা বৈভব অরোরা। আজকের ম্যাচে রণকৌশল গুলি সঠিকভাবে কার্যকর করার জন্য রাসেল, মঈন ভাই সহ দলের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার যোগদান করব, পার্টি করব আমার তরফ থেকে ভালোবাসা নিও।
Perfect vibes to start your day 😍 pic.twitter.com/eU9UtiYkQT
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025
বাদশাহের এই বার্তা থেকেও স্পষ্ট তাঁর দিল কতটা খুশ করে দিয়েছেন কেকেআর ক্রিকেটাররা। ম্যাচ জয়ের সাজঘর থেকে টিম হোটেলে হল জমজমাট সেলিব্রেশন। সাজঘরে গানের সুরে ভাসলেব ব্র্যাভো থেকে হর্ষিত। আর টিম হোটেলে কেক নিয়ে হল মাখামাখি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications