RCB vs GT, IPL 2025: আরসিবির ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাত টাইটান্স, দ্বৈরথের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশে নজর

RCB vs GT, IPL 2025: কাল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। চলতি আইপিএলে অপরাজেয় আরসিবির এটি প্রথম হোম ম্যাচ।

গুজরাত টাইটান্সের প্রথম অ্যাওয়ে ম্যাচ। আরসিবি হারিয়েছে কলকাতা ও চেন্নাইকে। গুজরাত ঘরের মাঠে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে, জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

RCB vs GT IPL 2025

দুই দলের পাঁচটি সাক্ষাতে আরসিবির জয় তিনটিতে। হার ২টিতে। ২০২২ সালে মুম্বইয়ে গুজরাত টাইটান্স ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল আরসিবিকে। ফিরতি সাক্ষাতে আরসিবি জেতে ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে। ২০২৩ সালে বেঙ্গালুরুতে আরসিবিকে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারায় গুজরাত।

সেই ম্যাচে বিরাট কোহলি ৬১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন। গুজরাত জেতে শুভমান গিলের ৫২ বলে অপরাজিত ১০৪ রানের সৌজন্যে। গত বছরের আইপিএলে অবশ্য দুবারই গুজরাত টাইটান্সকে হারায় আরসিবি। আমেদাবাদে জেতে ২৪ বল বাকি থাকতে ৯ উইকেটে। উইল জ্যাকস ৪১ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন।

দুই দলের সর্বশেষ সাক্ষাতে বেঙ্গালুরুতে আরসিবি ৩৮ বল বাকি থাকতে ৪ উইকেটে হারায় টাইটান্সকে। ২৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ সিরাজ। সেই সিরাজ এবার পুরানো দলের বিরুদ্ধে নামবেন গুজরাত টাইটান্সের জার্সিতে। দুই দলের সর্বশেষ দ্বৈরথটি লো স্কোরিং হলেও সাধারণভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট ব্য়াটিং সহায়ক হয়। বাউন্ডারিও ছোট। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা।

টস জেতা দল এখানে রান তাড়া করতেই পছন্দ করবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হওয়ার আশঙ্কা নেই। বেঙ্গালুরুর সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রাতের দিতে তা নেমে আসতে ২১ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬৭ শতাংশ।

দুই দলই সম্ভবত উইনিং কম্বিনেশন ধরে রাখবে। গুজরাত টাইটান্সের তুলনায় আরসিবির ব্যাটিং বিভাগ শক্তিশালী। বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটীদারদের বিরুদ্ধে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, রশিদ খানদের দ্বৈরথ উপভোগ্য হবে।

Take a Poll

বিশেষ করে কোহলির সঙ্গে রাবাডার দ্বৈরথের দিকে নজর থাকবে। টি২০-তে ১৪ ইনিংসে কোহলিকে চারবার আউট করেছেন রাবাডা। তাঁর বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট ১১৩। জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমাররা চাইবেন শুভমান গিল ও সাই সুদর্শনের ওপেনিং জুটি যেন থিতু না হয়।

আরসিবির সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, শেরফান রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব- ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+