IPL 2025: চেন্নাই সুপার কিংসকে হারালেই প্লে-অফ কার্যত পাকা আরসিবির, ধোনি-কোহলি দ্বৈরথ কি এই শেষবার?
IPL 2025: আইপিএলে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। আরসিবি জিতলেই প্লে-অফ কার্যত পাকা হয়ে যাবে।
চেন্নাই সুপার কিংস আইপিএলের শেষ চারের দ্বৈরথ থেকে ছিটকে গিয়েছে। যদিও কালকের ম্যাচ মহেন্দ্র সিং ধোনির দলের কাছে বদলার ম্যাচ।

চেন্নাই সুপার কিংসকে গত বছরের আইপিএলে বেঙ্গালুরুতে ২৭ রানে হারিয়ে প্লে-অফের জায়গা পাকা করেছিল আরসিবি। সেই ম্যাচ দুই দলের কাছেই ছিল ডু-অর-ডাই। এবারের আইপিএলে চিপকে গিয়ে চেন্নাই সুপার কিংসের দুর্গ ভেঙে দিয়েছে রজত পাটীদারের দল।
২০২৩ সালে শেষবার বেঙ্গালুরুতে আরসিবিকে হারায় সিএসকে, তাও ৮ রানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে সিএসকে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল আরসিবিকে। শেষ পাঁচটি দ্বৈরথ ধরলে আরসিবি জিতেছে তিনটি, সিএসকে ২টি। দুই দলের পারস্পরিক ৩৪টি দ্বৈরথে ২১টি জিতেছে সিএসকে, আরসিবি ১২টি, ১টি পরিত্যক্ত।
চলতি আইপিএলে চিন্নাস্বামীতে তেমন হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি। চারটির মধ্যে প্রথম তিনটিতেই আরসিবি হেরেছিল। গত ২৪ এপ্রিল আরসিবি ১১ রানে হারায় রাজস্থান রয়্যালসকে। সেই ম্যাচে আরসিবি ৫ উইকেটে ২০৫ তোলে। চলতি মরশুমে চিন্নাস্বামীতে আর কেউ দুশো বা তার বেশি রান করেনি। রাজস্থান করে ৯ উইকেটে ১৯৪।
চেন্নাই সুপার কিংস ব্যাটিং কোচ মাইক হাসি কালকের ম্যাচে দলে ব্যাপক রদবদলের সম্ভাবনা উড়িয়ে দাবি করেছেন এখনও প্যানিকের কিছু নেই। ব্যাট, বল, ফিল্ডিংয়ে কিছু উন্নতি দরকার। দলে কয়েকজন ম্যাচ উইনার থাকায় শেষ চারটি ম্যাচ জিতে শেষ করতে চাইছে সিএসকে।
আগামী দিনের জন্য দল সাজাতে বাকি ম্যাচগুলিতে ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর রাখছে সিএসকে ম্যানেজমেন্ট। এবার সিএসকে পাঁচটি হোম ম্যাচ হেরেছে। হাসি বিষয়টিকে দেখছেন, অন্য দলগুলি চিপকে ভালো খেলার যথাযথ প্রস্তুতি নিয়েছে, ফলে সুফল পেয়েছে। সেই সঙ্গে ডিউ ফ্যাক্টর হয়েছে, টস হারাটা হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ।
আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিসদের প্রশংসাও করেছেন হাসি। চেন্নাই সুপার কিংসের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। তবে আরসিবি উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে। শুধু জ্যাকব বেঠেলের জায়গায় ফিরতে পারেন ফিল সল্ট। এবারের আইপিএলে বেঙ্গালুরুতে চারটির মধ্যে তিনটিতে হেরেছে আরসিবি, সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন ধোনি।
From the pitch to the pavement, greatness is crafted through power, precision, and persistence. RCB’s rise to the top is a testament to relentless hustle and fearless spirit the very drive that powers ARL Tyres. This season, as they charge ahead with unmatched momentum, we stand… pic.twitter.com/FLu049xDFS
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 2, 2025
কালকের দ্বৈরথের সর্বোপরি আকর্ষণ, এই শেষবার মাঠে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির দ্বৈরথ দেখা যাবে কিনা তা নিয়ে। কেন না, ধোনি পরের আইপিএলে খেলবেন, এমন নিশ্চয়তা এখনও দেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- ফিল সল্ট বা জ্যাকব বেঠেল, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- শেখ রশিদ, আয়ুষ মাত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক হুডা, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- অংশুল কম্বোজ।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications