Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025 Retention: রিঙ্কু, জুরেলদের দর বাড়ল কয়েক গুণ! বেতন কমল অনেকের, আইপিএল রিটেনশনের চমকপ্রদ তথ্য

IPL 2025 Retention: আইপিএলের রিটেনশন তালিকা আজ প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৪ ভারতীয় ও ১০ বিদেশির নাম রয়েছে।

উইকেটকিপার-সহ ২৮ জন ব্যাটারকে ধরে রেখেছে ১০টি দল। সাতজন অলরাউন্ডার, ৮ জন সিমার ও তিনজন স্পিনার রয়েছেন রিটেনশন তালিকায়। আনক্যাপড ভারতীয়র সংখ্যা ১২।

IPL 2025 Retention

আনক্যাপড প্লেয়ারদের ধরে রেখেছে মোট ৮টি দল। চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি, দিল্লি ক্যাপিটালস অভিষেক পোড়েল, গুজরাত টাইটান্স রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানা ও রামনদীপ সিং, লখনউ সুপার জায়ান্টস মহসীন খান ও আয়ুষ বাদোনিকে ধরে রেখেছে আনক্যাপড প্লেয়ার হিসেবে।

এ ছাড়াও যে আনক্যাপড ক্রিকেটাররা আইপিএলে পুরানো দলে থেকে গেলেন তাঁরা হলেন- পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং ও প্রভসিমরণ সিং, রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যশ দয়াল। রিটেনশন লিস্টে সবমিলিয়ে রয়েছে ৩৬ ভারতীয় ও ১০ বিদেশির নাম।

পাঁচটি দল ছেড়ে দিয়েছে ২০২৪ সালেও আইপিএলে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার (কলকাতা নাইট রাইডার্স), লোকেশ রাহুল (লখনউ সুপার জায়ান্টস), ঋষভ পন্থ (দিল্লি ক্যাপিটালস), ফাফ দু প্লেসি (আরসিবি), স্যাম কারান (পাঞ্জাব কিংস)।

প্যাট কামিন্সের ২০২৪ সালে বেতন ছিল ২০.৫০ কোটি, তা কমে হলো ১৮ কোটি টাকা। আন্দ্রে রাসেলের বেতন ১৬ কোটি থেকে কমে হলো ১২ কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনি ১২ কোটি থেকে নেমে এলেন চার কোটি টাকায়। রাহুল তেওয়াটিয়ার বেতন ছিল ৯ কোটি, কমে হলো ৪ কোটি। শাহরুখ খানের বেতন ৭.৪ কোটি থেকে কমে হলো ৪ কোটি টাকা।

ধ্রুব জুরেল চলতি বছরের আইপিএলে পেয়েছেন ২০ লক্ষ টাকা, তা বেড়ে হলো ১৪ কোটি টাকা। এ ছাড়া ২০ লক্ষ বেতন থেকে যাঁরা কোটিপতি হলেন এক লাফে তাঁরা হলেন মাথিশা পাথিরানা (১৩ কোটি), রজত পাটীদার (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), শশাঙ্ক সিং (৫.৫ কোটি)। রিঙ্কু সিংয়ের কেকেআরে বেতন ছিল ৫৫ লক্ষ টাকা, রিঙ্কু আগামী তিন বছরের জন্য কেকেআরে চুক্তিবদ্ধ হলেন ১৩ কোটি টাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+