IPL 2025, CSK vs RCB: ঘুচল ১৭ বছরের অভিশাপ! চিপকে জয়ের খরা কাটিয়ে আরসিবি চূর্ণ করল চেন্নাইকে

IPL 2025, CSK vs RCB: ২০০৮ সালের ২১ মে-র পর আজ ২০২৫ সালের ২৮ মার্চ। প্রায় ১৭ বছর পর চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রথম আইপিএলে এই স্টেডিয়ামে আরসিবির কাছে সিএসকে হেরেছিল ১৪ রানে। আজ আরসিবির জয়ের ব্যবধান অনেকটাই বেশি, ৫০ রানের।

IPL 2025 CSK vs RCB

এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কখনও তারা ম্যাচ জেতার পরিস্থিতিই তৈরি করতে পারেনি।

নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ৭ উইকেটে ১৯৬ রান। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অধিনায়ক রজত পাটীদার করেন ৩২ বলে ৫১। তিনবার জীবন পেয়ে। ফিল সল্ট ১৬ বলে ৩২, বিরাট কোহলি ৩০ বলে ৩১, দেবদত্ত পাড়িক্কল ১৪ বলে ২৭, লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১০ ও জিতেশ শর্মা ৯ বলে ১০ রান করেন।

টিম ডেভিড একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ক্রুণাল পাণ্ডিয়া ৩ বল খেলে কোনও রান করতে পারেননি। শূন্য রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার। নূর আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন।

মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট। খলিল আহমেদ ৪ ওভারে ২৮, রবিচন্দ্রন অশ্বিন ২ ওভারে ২২ রান দিয়ে একটি করে উইকেট পান। স্যাম কারান ৩ ওভারে ৩৪ ও রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। আরসিবির নিয়ন্ত্রিত বোলিং চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি। ওপেনার রাচিন রবীন্দ্র ৩১ বলে সর্বাধিক ৪১ করেন। রাহুল ত্রিপাঠী ৩ বলে ৫, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৪ বলে ০, দীপক হুডা ৯ বলে ৪ ও স্যাম কারান ১৩ বলে ৮ রান করেন।

ইমপ্যাক্ট সাব শিবম দুবে ১৫ বলে ১৯ ও রবিচন্দ্রন অশ্বিন ৮ বলে ১১ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। এদিন ধোনির আগে ব্যাট করতেনে নামেন অশ্বিন। ধোনি ব্যাট হাতে নামেন নয়ে। ১৫.২ ওভারে ৯৯ রানে সপ্তম উইকেট পড়ার পর।

রবীন্দ্র জাদেজা ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৯ বলে ২৫ রান করলেন। সিএসকে সমর্থকদের প্রাপ্তি মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং। শেষ ওভারে তিনি ক্রুণাল পাণ্ডিয়ার বলে পরপর দুটি ছয় মারেন, শেষ বলে মারেন চার। ধোনি তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। চেন্নাই সুপার কিংস তোলে ৮ উইকেটে ১৪৬।

জশ হ্যাজলউড পাওয়ারপ্লেতে ২ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। তিনি শেষ করলেন ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট। লিয়াম লিভিংস্টোন ৪ ওভারে দেন ২৮, পেলেন ২ উইকেট। ভুবনেশ্বর কুমার আরসিবি জার্সিতে প্রথম ম্যাচ খেলে ৩ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+