IPL 2025: রবিবারই কি আইপিএল থেকে ছুটি হয়ে যাবে কেকেআরের? টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস বাড়াচ্ছে শঙ্কা
IPL 2025: আইপিএলে রবিবার কলকাতা নাইট রাইডার্স ইডেনে খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। খেলা শুরু বিকেল সাড়ে তিনটে থেকে।
তবে গরম নয়, কেকেআরকে উদ্বিগ্ন রাখতে পারে আবহাওয়ার পূর্বাভাস। কারণ, একটি পয়েন্ট এখন নষ্ট করা মানেই কেকেআর ছিটকে যাবে প্লে-অফের লড়াই থেকে।

কলকাতা নাইট রাইডার্সের আগের হোম ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্য়াচে পাঞ্জাব কিংসের ইনিংস পুরো হলেও কেকেআর ১ ওভার খেলতেই বৃষ্টি নামে। তা আর না থামায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। দুই দলই পায় ১ পয়েন্ট করে।
কলকাতা নাইট রাইডার্স এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে। আজ ইডেনে অনুশীলনও করেছে। তবে আঙুলে চোট পাওয়া অধিনায়ক অজিঙ্ক রাহানে আজ ব্যাট করেননি। যদিও তিনি আগেই জানিয়েছেন, রবিবারের ম্যাচ খেলতে পারবেন। কিন্তু এখনও তাঁর হাতে টেপ জড়ানো রয়েছে।
𝟒 𝐧𝐞𝐞𝐝𝐞𝐝 𝐨𝐟𝐟 𝟏 𝐛𝐚𝐥𝐥 - Dre Russ to Angkrish 🤜 🤛
— KolkataKnightRiders (@KKRiders) May 1, 2025
Predict the result of the delivery 😉 pic.twitter.com/7a6pwfUZ7Q
বিকেলের ম্যাচ হলে প্রথম চিন্তা থাকে গরম নিয়ে। অনেক সময় রোদে প্রথমে ফিল্ডিং না করে ব্যাট করতে পছন্দ করে বিভিন্ন দল। ব্যতিক্রম রয়েছে। ইডেনে চলতি আইপিএলে বিকেলে যে ম্যাচটি হয়েছিল তাতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর। হাই স্কোরিং ম্যাচ জেতে লখনউ।
আলিপুরের আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আলিপুর ও সন্নিহিত অঞ্চলে আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে। কাল বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সবচেয়ে বড় কথা এই ৭ দিন বিকেলের দিকেই বৃষ্টির সম্ভাবনা।
রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা কিংবা মাঝারি বৃষ্টি হবে। অবস্থানগত দিক দিয়ে দেখলে, আলিপুরের খুব কাছেই ইডেন। ফলে আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে তা কেকেআরের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট।
কারণ, উইকেট যদি মেঘলা আকাশ বা বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ ঢাকা থাকে তাহলে পিচে আর্দ্রভাব থাকতে পারে। তাছাড়া বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে কেকেআর টস জিতলে কী করবে সেদিকেও সকলের নজর থাকবে। আর বৃষ্টিতে যদি ম্যাচ ধুয়ে যায় তাহলে তো সেদিনই কেকেআরের ছুটি হয়ে যাবে আইপিএল থেকে।
আইপিএলের প্লে-অফের দৌড় থেকে রাজস্থান রয়্যালসের মতো ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের বিরুদ্ধে কেকেআরের খেলা রয়েছে বুধবার। সেদিনও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ইডেনে যা পরিকাঠামো তাতে বৃষ্টির থামার আধ ঘণ্টার মধ্যে খেলা চালু করা যায়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications