IPL 2025: আইপিএলে বছর তিনেকের মধ্যেই আসছে বড় বদল, তবে বাড়ছে না দলের সংখ্যা

IPL 2025: আইপিএলে তিন বছর পরেই আসতে চলেছে বড় বদল। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

২০২২ সাল থেকে ১০ দলের আইপিএলে থাকছে ৭৪টি করে ম্যাচ। ২০২৮ থেকে তা হতে চলেছে ৯৪টি ম্যাচের টুর্নামেন্ট।

IPL 2025

চলতি বছরের আইপিএল থেকেই আইপিএল ৮৪ ম্যাচের টুর্নামেন্টের পরিকল্পনা ছিল। কিন্তু ক্রীড়াসূচি তৈরি, টুর্নামেন্টের উইন্ডো ও সম্প্রচারকারী চ্যানেলের আর্জি মেনে ডাবল হেডার বেশি রাখার ফলে তা সম্ভব হয়নি।

আগামী দুটি মরশুমেও মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত আইপিএল উইন্ডো রয়েছে। তবে ২০২৮ সাল থেকে ৯৪ ম্যাচের টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর বিসিসিআই। এর ফলে প্রতিটি দলই হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলতে পারবে।

অরুণ ধুমল ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা হচ্ছে। বিসিসিআই নিজেদের মধ্যেও আলোচনা সেরে নিচ্ছে। যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, টি২০ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝোঁক বাড়ছে, এই আবহে আইপিএলে ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয় নিয়ে সিরিয়াস বিসিসিআই।

ধুমলের কথায়, আমরা চাই প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলুক। ফলে উইন্ডোর কথা মাথায় রেখে আমরা প্রথমে ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৮৪ এবং তারপর ৯৪ করতেই পারি। ১০টি দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেললে ৯৪টি ম্যাচ লাগবে।

দ্বিপাক্ষিক সিরিজ কম হলেই আইপিএলের উইন্ডো দীর্ঘায়িত করা যাবে বলে মনে করছে বিসিসিআই। ধুমল বলেছেন, অস্ট্রেলিয়া থেকে আমাদের দল ফেরার পর ইংল্যান্ড সিরিজ ছিল। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরেই আইপিএল। ফলে এবার ৮৪ ম্যাচের আইপিএল করা সমীচীন ছিল না। তবে সুযোগ পেলেই ম্যাচের সংখ্যা বাড়ানো সম্ভব।

ফ্র্যাঞ্চাইজিগুলিও ৯৪ ম্যাচের আইপিএল চাইছে। পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম চূড়ান্ত করার আগে আইপিএল উইন্ডো নিয়ে বোর্ড আইসিসির সঙ্গে কথা বলতে পারে। ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়টি নির্ভর করবে সম্প্রচারকারী সংস্থা জিওস্টারের মতামতের উপরেও।

Take a Poll

আইপিএলের টিভি ও ডিজিটাল মাধ্যমে স্ট্রিমিংয়ে দর্শক-সংখ্যা এমনিতেই কমে টুর্নামেন্টের মাঝামাঝি নাগাদ। চলতি আইপিএল হচ্ছে ৯ সপ্তাহ ধরে। ১২টি ডাবল হেডার রয়েছে। ৯৪ ম্যাচের টুর্নামেন্ট করতে গেলে ১১ সপ্তাহ লাগবে।

আইপিএলে দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বিসিসিআইয়ের। তবে যেভাবে আইপিএলে দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে, জাতীয় দলে না খেলা অনেক ভারতীয় প্লেয়ার যেভাবে নজর কাড়ছেন তাতে খুশি আইপিএল চেয়ারম্যান। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, আরসিবি, লখনউ সুপার জায়ান্টসের মতো দলগুলির মধ্যে কেউ প্রথমবার চ্যাম্পিয়ন হলে সেটাও উল্লেখযোগ্য বিষয় হবে বলে উপলব্ধি ধুমলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+