IPL 2025: ধোনির খেলা দেখতে হাজির বাবা-মা, চিপকে চেন্নাই-দিল্লি ম্যাচের ভিডিও ভাইরাল
IPL 2025: চেন্নাইয়ের চিপকে আজ চেন্নাই সুপার কিংস খেলছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও কনুইয়ের চোট সারিয়ে ফিট হওয়া ঋতুরাজ গায়কোয়াড়ই সিএসকে-কে নেতৃত্ব দিচ্ছেন।

মহেন্দ্র সিং ধোনির খেলা দেখতে হামেশাই মাঠে দেখা যায় স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে। বেশ কয়েক বছর ধরেই তেমন দৃশ্যের সঙ্গে পরিচিত ক্রিকেটপ্রেমীরা। যদিও চিপকে আজ দেখা গেল কার্যত বিরল এক দৃশ্য। শেষ কবে এমনটা হয়েছিল তা নিয়েও চলছে চর্চা।
MS Dhoni's parents are Watching the match, for the first time ever I have seen them I'm limelight 🫡
— Utkarsh 🇮🇳🇮🇱 (@utkarsh_dhoni) April 5, 2025
Bro I can't digest Retirement trauma of Dhoni if it happens 🥲#CSKvDC pic.twitter.com/TB7Q9pav7X
আজ চিপকে বসে খেলা দেখছেন ধোনির বাবা পান সিং ও মা দেবকী দেবী। অনেক ধোনি-ভক্তেরই দাবি, তাঁরা এই প্রথম ধোনির বাবা ও মাকে একসঙ্গে মাঠে বসে খেলা দেখার সাক্ষী থাকলেন। আর তাতেই চর্চা তুঙ্গে, চলতি আইপিএলেই কি ক্রিকেটার ধোনিকে শেষবার দেখা যাবে? সে কারণেই মাঠে ধোনির বাবা-মা।
ধোনি কী পদক্ষেপ করবেন তার উত্তর সময়ের গর্ভে। যদিও চেন্নাইয়ের চিপকে ধোনির বাবা-মায়ের উপস্থিতি নিশ্চিতভাবেই স্পেশ্যাল। ধোনির বাবা-মায়ের সামনে দলকে জেতাতে উন্মুখ থাকবেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররাও। ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া সিএসকে।
MS Dhoni’s parents are at Chepauk. Definitely, something special. pic.twitter.com/APsIFGpYOU
— C.VENKATESH (@C4CRICVENKATESH) April 5, 2025
দিল্লি ক্যাপিটালস প্রথম ওভারেই ধাক্কা খায়। পঞ্চম বলে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তিনি ৫ বলে শূন্য রানে খলিল আহমেদের শিকার হন। এই ম্যাচে ফিটনেসজনিত কারণে খেলতে পারেননি ফাফ দু প্লেসি। ফলে লোকেশ রাহুল ওপেন করতে নামেন।
রাহুল এদিন অর্ধশতরানও পেলেন। তিনে নামা অভিষেক পোড়েল করেন ২০ বলে ৩৩। চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে। অভিষেককে ফেরাব রবীন্দ্র জাদেজা। অধিনায়ক অক্ষর প্যাটেল ১৪ বলে ২১ রান করে নূর আহমেদের বলে বোল্ড হন।












Click it and Unblock the Notifications