IPL 2025: রোহিত ম্যাচের সেরা হয়ে পিছনে ফেললেন বিরাটকে, ছুঁলেন এবিডি ও গেইলের নজির
IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে স্বস্তি দিলেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার রোহিত ৪৫ বলে ৭৬ রান করে অপরাজিত থাকলেন।
রোহিতের ব্যাট থেকে এসেছে চারটি চার ও ৬টি ছয়। এই নিয়ে ২০ বার তিনি দখলে নিলেন আইপিএলের ম্যাচে সেরার পুরস্কার।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরুর আগেই ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার নিরিখে রোহিত শর্মাকে ছুঁয়েছিলেন কোহলি। ১৯ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়ে। তার কয়েক ঘণ্টার মধ্যেই রোহিত ২০ বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে পিছনে ফেললেন কোহলিকে।
Wankhede stadium is buzzing 🥳
— IndianPremierLeague (@IPL) April 20, 2025
Rohit Sharma is depositing them into the second tiers 🔥
Updates ▶ https://t.co/v2k7Y5sIdi#TATAIPL | #MIvCSK | @ImRo45 | @mipaltan pic.twitter.com/BAFtGG3DB1
আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিত ২০ বার ম্যাচের সেরার স্বীকৃতি আদায় করে নিলেন। এবি ডি ভিলিয়ার্স ২৫ ও ক্রিস গেইল ২২ বার আইপিএলে ম্যাচের সেরা হয়েছেন। ভারতীয়দের মধ্যে সর্বাধিক এই পুরস্কার পাওয়ার রেকর্ডটি ফের এককভাবে রোহিতেরই দখলে গেল।
২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে সফলভাবে রান তাড়া করে অপরাজিত থাকলেন হিটম্যান। রোহিত বলেন, ভালোভাবে প্র্যাকটিস করা, বল সঠিকভাবে ব্যাটে লাগানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভাবনার স্বচ্ছতা থাকলে এমন ইনিংস খেলা সম্ভব।
রোহিত বিশ্বাস করেন, রান না পেলেও নিজের দক্ষতা সম্পর্কে সংশয়ী হলে লাভ হয় না। তাতে নিজের উপরই চাপ বাড়ে। পরিস্থিতি অনুযায়ী ভারসাম্য বজায় রেখে খেলাটাকেই অগ্রাধিকার দিয়ে থাকেন তিনি। নিজের উপর এরপরেও সংশয়ী হবেন না রোহিত।
শট খেলার পাশাপাশি দায়িত্ব নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার বিষয়ে মনস্থির করেছিলেন হিটম্যান। ইমপ্যাক্ট হিসেবে খেলার বিষয়েও আপত্তি নেই তাঁর। হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড হচ্ছে। এতে সম্মানিত বোধ করছেন হিটম্যান। রোহিত বলেন, আমরা টানা তিনটি ম্যাচ জিতলাম। পরপর জেতাটা গুরুত্বপূর্ণ। আমাদের দল ভালো জায়গাতেই আছে।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, রোহিতের ফর্ম নিয়ে আমরা চিন্তিত ছিলাম না। রোহিতের এমন খেলা অস্বাভাবিকও নয়। তিনি ভালো খেললে প্রতিপক্ষের অসুবিধা হতে বাধ্য। রোহিতকে যোগ্য সঙ্গত দিয়েছেন সূর্যকুমার যাদবও। ১৭৫-এর আশেপাশে রান যে যথেষ্ট নয় তা তাঁরা বুঝেছিলেন বলেও জানান হার্দিক।
সূর্যকুমার যাদবের কথায়, আমি বলেছিলাম ঘরে কেক তৈরি হচ্ছে। রোহিত কিংবদন্তি। তিনি নিজের খেলাটা সম্পর্কে ওয়াকিবহাল। বল মাঝেমধ্যে থমকে আসছিল। রোহিত বলেন, আমাকে স্বাভাবিক শট খেলতে। সেটাই করেছি। চেন্নাই সুপার কিংসের স্পিনারদের সামলাতেই তিনি যে তিনে নামেন সেটাও জানালেন সূর্য।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications