Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আগামী মরশুমে কেএল রাহুল লখনউ দলে থাকবেন? উত্তর দিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা

বুধবারই আইপিএলে লখনউ দলের মেন্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জাহির খান। তাঁর হাতে লখনউ দলের জার্সি তুলে দেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু জাহির খানের আগমনের দিনেও লখনউ দলে চর্চায় একজনই। তিনি লোকেশ রাহুল। কর্ণাটকী তারকাকে নিয়ে বুধবার মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, সোমবার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে এক বৈঠক হয়েছে। প্রায় এক ঘণ্টার মেগা মিটিংয়ে রাহুল কর্ণধারের সঙ্গে আগামী বছরের দল নিয়ে আলোচনা করেছেন। দলে কাদের রিটেন করা হবে, সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে মনে করা হচ্ছে।

IPL 2025

এই বৈঠক প্রসঙ্গে বুধবার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, গত তিন বছর ধরে আমি নিয়মিত কেএল রাহুলের সঙ্গে বৈঠক করে আসছি। আমি একটু বিস্মিত হয়েছি আমাদের শেষ বৈঠকটি নিয়ে এত চর্চা হচ্ছে দেখে। এটা খুবই সাধারণ একটা বিষয়।'

২০২৪ সালের আইপিএলে লখনউ একটি ম্যাচ হারার পর প্রকাশ্যে মাঠে দলের অধিনায়ককে বকাঝকা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল। সেই জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি রাহুল এবং গোয়েন্কা দু'জনেই। ঘটনার পাঁচ দিন পর আইপিএলের মাঝেই দিল্লিতে নিজের বাড়িতে রাহুলকে নৈশভোজে ডেকেছিলেন লখনউয়ের মালিক। সেখানে হাত মিলিয়ে হাসি মুখে ছবিও তোলেন তাঁরা।

তবুও রাহুলের পরবর্তী বছরে লখনউ দলে থাকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বুধবার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। নিলামের আগে কত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারব তা এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়নি। সেই সব কিছু ঠিক হোক, তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু একটা কথা বলতে পারি, কেএল শুরু থেকেই এলএসজি পরিবারের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে পরিবারের মতো এবং পরিবারেরই থাকবে।

২০২৫ সালের লখনউ দল গঠন নিয়ে গোয়েঙ্কা বলেন, "সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের পুরোটাই আমাদের হাতে আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিসিসিআই আগে নিলামের নীতি প্রকাশ্যে আনুক। আমাদের কাছে এখনও ধারনা স্পষ্ট নয় যে কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে বা কতজনকে দলে রাখা যাবে? বিষয়গুলি স্পষ্ট হলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।'

গোয়েঙ্কা আরও বলেন, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, তাই পরে সিদ্ধান্ত নেব। খুব ভালভাবে চিন্তা করতে হবে এবং বিবেচনা করতে হবে।

এই অনুষ্ঠানে জাহির খান জানিয়েছেন, তিনি সব রকম চেষ্টা করবেন টিমের পারফরম্যান্সের উন্নতিতে। একইসঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম প্রসঙ্গে জাহির বলেন, এই নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে। আমি এই নিয়মের পক্ষে। আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না। ভাল অলরাউন্ডার সব সময়ই সুযোগ পাবে। কেউ যদি অর্ধেক অলরাউন্ডার হয়, তা হলে তার পক্ষে দলে সুযোগ পাওয়া কঠিন হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+