IPL 2025: কেকেআরে মেন্টর হিসেবে গম্ভীরের স্থলাভিষিক্ত সঙ্গকারা? রাজস্থান রয়্যালস কি ছেড়ে দিচ্ছেন?
IPL 2025: গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর থেকে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদ খালি। গম্ভীরের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এবার জোরালোভাবে উঠে এলো কুমার সঙ্গকারার নাম। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। সঙ্গকারা বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট।

ওই সংবাদমাধ্যমের দাবি, সঙ্গকারাকে মেন্টর হিসেবে তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের কর্তারা। ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়া নিয়ে জল্পনায় ছিল সঙ্গকারার নাম। কিন্তু ব্রেন্ডন ম্যাকালামই তিন ফরম্যাটে হেড কোচের দায়িত্ব সামলাবেন।
এরই মধ্যে ইএসপিএনক্রিকইনফোর দাবি, রাহুল দ্রাবিড়কে হেড কোচ হিসেবে নিয়োগের জন্য চুক্তি সেরে ফেলেছেন রাজস্থান রয়্যালস কর্তারা। দ্রাবিড়ের সঙ্গে রিটেনশন নিয়েও কথাবার্তা হয়েছে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হচ্ছেন বলে জানা যাচ্ছে।
যদিও সেই প্রতিবেদনে উল্লেখ ছিল, সঙ্গকারা ডিরেক্টর অব ক্রিকেট পদে দায়িত্ব চালিয়ে যাবেন। তিনি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির যে অন্যান্য দলগুলি রয়েছে বিশ্বের বিভিন্ন টি২০ লিগে, আইপিএলের পাশাপাশি সেই দলগুলির দেখভালও করবেন সঙ্গকারা। কিন্তু এখন তাঁর নাম জড়াল কেকেআরের সঙ্গে।
ইংরেজি দৈনিকের দাবি, ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট সঙ্গকারা সেই পদ ছেড়ে দেওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন। তাঁর কাছে বিভিন্ন প্রস্তাব রয়েছে। জানা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই কেকেআরের বিষয়ে সঙ্গকারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, এই মুহূর্তে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের সহকারী কোচ হয়েছেন। তাঁদের জায়গায় কাউকে কেকেআর নেয় কিনা সেটা দেখার। কেকেআরের বোলিং কোচের দায়িত্বে রয়েছে ভরত অরুণ।
সঙ্গকারা মেন্টর হিসেবে এলে ব্যাটারদের বিষয়টি তিনি ভালোভাবেই সামলাতে পারবেন। তিনি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট হওয়ার পর ২০২২ সালে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস আইপিএলে রানার-আপ হয়েছিল। চলতি বছর পয়েন্ট তালিকার তিনে থেকে প্লে-অফে যায় রাজস্থান রয়্যালস। ছিটকে যায় এলিমিনেটর থেকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications