IPL 2025, KKR vs SRH Updates: ইডেনে জয়ধ্বজা উড়ল নাইটদের, সানরাইজার্সকে ৮০ রানে হারাল কেকেআর

IPL 2025, KKR vs SRH Updates: আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দুই দলই জয়ের সরণিতে ফিরতে মরিয়া।

সানরাইজার্স প্রথম ম্যাচে রাজস্থানকে হারানোর পর লখনউ ও দিল্লির কাছে হেরেছে। কেকেআর আরসিবির কাছে হারার পর হারিয়েছিল রাজস্থানকে। যদিও আগের ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছে। আজকের দ্বৈরথের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2025  KKR vs SRH Updates                                                                    -

Apr 03, 2025, 11:07 pm IST

কেকেআরের জয়

শুরু থেকেই ব্য়াটিং বিপর্যয়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ৯ রানের মধ্যে পড়ে গিয়েছিল তিন উইকেট। ১০.৪ ওভারে স্কোরবোর্ডে ৭৫ রান ওঠার ফাঁকে সাজঘরে ফেরেন ছয় ব্যাটার। ট্রাভিস হেড ২ বলে ৪, অভিষেক শর্মা ৬ বলে ২, ঈশান কিষাণ ৫ বলে ২, নীতীশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯, কামিন্দু মেন্ডিস ২০ বলে ২৭ ও অনিকেত ভার্মা ৬ বলে ৬ রান করেন। সানরাইজার্সের যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে যায় বৈভব অরোরার তৃতীয় শিকার হয়ে হেইনরিখ ক্লাসেন সাজঘরে ফেরায়। ১৪.৪ ওভারে ১১২ রানে সপ্তম উইকেট পড়ে অরেঞ্জ আর্মির। ২টি করে চার ও ছয় মেরে ক্লাসেন করেন ২১ বলে ৩৩। সুনীল নারিনের বলে পরপর ২টি ছয় মারেন তিনি। ষোড়শ ওভারের প্রথম দুই বলে প্যাট কামিন্স (১৫ বলে ১৫) ও সিমরজিৎ সিং (১ বলে ০)-কে প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী। ১৬.৪ ওভারে সানরাইজার্স গুটিয়ে গেল ১২০ রানে। হর্ষল প্যাটেল (৫ বলে ৩) আন্দ্রে রাসেলের দ্বিতীয় শিকার হতেই সানরাইজার্সের ইনিংসে যবনিকা পতন ঘটে। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ শামি। বরুণ চার ওভারে ২২ রান দিয়ে পেলেন তিন উইকেট। বৈভব অরোরার ৪ ওভারে ১টি মেডেন, ২৯ রান দিয়ে তিনিও তিনটি উইকেট পান। আন্দ্রে রাসেল ১.৪ ওভারে ২১ রান খরচ করে পেলেন ২টি উইকেট। মুম্বই ম্যাচেও তিনি ২টি উইকেট পেয়েছিলেন। সুনীল নারিন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে একটি উইকেট পেলেন। হর্ষিত রানা ৩ ওভারে ১৫ রান দেন, তিনিও পান ১টি উইকেট।
Apr 03, 2025, 10:22 pm IST

জয়ের গন্ধ পাচ্ছে কেকেআর

জয়ের জন্য ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে চাপে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর ইডেনে জয়ের গন্ধ পাচ্ছে। ১০ ওভারের শেষে সানরাইজার্স ৫ উইকেটে ৭২। ট্রাভিস হেড ৪, অভিষেক শর্মা ২, ঈশান কিষাণ ২, নীতীশ কুমার রেড্ডি ১৯ রানে আউট। কামিন্দু মেন্ডিস করেন ২৭। হেইনরিখ ক্লাসেন ১১ ও অনিকেত ভার্মা ৫ রানে অপরাজিত।
Apr 03, 2025, 9:21 pm IST

কেকেআর ২০০

ডেনে শেষ পাঁচ ওভারে ঝড় তুলল কেকেআর। শেষ ওভারে ২ উইকেট পড়। ডেথ ওভারে উঠল ৭৮ রান। তার ফলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে সানরাইজার্স কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে নাইটরা তুলল ৬ উইকেটে ২০০ রান। সানরাইজার্সের ৫ বোলার একটি করে উইকেট নিয়েছেন। কামাল করলেন কামিন্দু মেন্ডিস। এদিন নাইটদের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের ব্যাট চলতি আইপিএলে প্রথমবার জ্বলে উঠল। আইপিএলে কেকেআরের হয়ে ৫০তম ম্যাচে ব্যাট হাতে ভরসা দিলেন রিঙ্কু সিংও। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে আইয়ার করলেন ২৯ বলে ৬০ রান। তিনি ২০তম ওভারের তৃতীয় বলে হর্ষল প্যাটেলের শিকার হলেন দলের ১৯৭ রানের মাথায়। কেকেআরের ওপেনিং জুটি এদিন ক্লিক করেনি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কক আউট হন দলের ১৪ রানে। ৬ বলে ১ রান করে তিনি প্যাট কামিন্সের শিকার। তৃতীয় ওভারের তৃতীয় বলে সুনীল নারিন মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। তিনি করেন ৭ বলে ৭। কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ে ১৬ রানে। এরপর অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ৮১ রানের পার্টনারশিপ গড়েন। অজিঙ্ক রাহানে ২৭ বলে ৩৮ রান করলেন। মেরেছেন ১টি চার ও চারটি ছয়। রঘুবংশী করেন ৩২ বলে ৫০। পাঁচটি চার ও ২টি ছয়ের দৌলতে। চলতি আইপিএলে এটি তাঁর প্রথম অর্ধশতরান। রিঙ্কু সিং অপরাজিত থাকলেন ১৭ বলে ৩২ রানে। তিনি চারটি চার ও ১টি ছয় মেরেছেন। আন্দ্রে রাসেল ২ বলে ১ রান করে রান আউট হন। মহম্মদ শামি ৪ ওভারে ২৯, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৪, জিশান আনসারি ৩ ওভারে ২৫, হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৩ ও কামিন্দু মেন্ডিস ১ ওভারে ৪ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট। সিমরজিৎ সিং ৪ ওভারে ৪৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
Apr 03, 2025, 8:45 pm IST

১৫ ওভারে কেকেআরের স্কোর

১৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪ উইকেটে ১২২ রান। অঙ্গকৃষ রঘুবংশী ৩২ বলে ৫০, অজিঙ্ক রাহানে ২৭ বলে ৩৮, সুনীল নারিন ৭ বলে ৭ ও কুইন্টন ডি কক ৬ বলে ১ রানে আউট। ক্রিজে আছেন বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। রিঙ্কুর এটি কেকেআরের হয়ে ৫০তম ম্যাচ। মহম্মদ শামি, প্যাট কামিন্স, জিশান আনসারি ও কামিন্দু মেন্ডিস ১টি করে উইকেট নিয়েছেন।
Apr 03, 2025, 8:00 pm IST

পাওয়ারপ্লেতে ২ উইকেট

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে কেকেআরের স্কোর ২ উইকেটে ৫৩ রান। ১.৫ ওভারে ১৪ রানে পড়ে প্রথম উইকেট। ৬ বলে ১ রান করেন কুইন্টন ডি কক। তিনি প্যাট কামিন্সের শিকার। ৭ বলে ৭ রান করে সুনীল নারিন মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। ২.৩ ওভারে কেকেআরের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৬। তারপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন অজিঙ্ক রাহানে (১৪ বলে ২১ অপরাজিত) ও অঙ্গকৃষ রঘুবংশী (৯ বলে অপরাজিত ১৬)।
Apr 03, 2025, 7:10 pm IST

কেকেআরের একাদশ

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, রভম্যান পাওয়েল, লুভনিত সিসোদিয়া।
Apr 03, 2025, 7:08 pm IST

সানরাইজার্সের একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি। পরিবর্ত- অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, ট্রাভিস হেড, রাহুল চাহার, উইয়ান মুল্ডার
Apr 03, 2025, 7:04 pm IST

কেকেআর বাড়াল স্পিনারের সংখ্যা

সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর সঙ্গে কেকেআর তৃতীয় স্পিনার হিসেবে খেলাচ্ছে মঈন আলিকে। বাদ পড়লেন পেসার স্পেনসার জনসন।
Apr 03, 2025, 7:01 pm IST

টস জিতল সানরাইজার্স

ইডেনে আইপিএলের ম্যাচে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স।
Apr 03, 2025, 5:44 pm IST

আট বনাম দশের দ্বৈরথ

কলকাতা নাইট রাইডার্স গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। ফলে এবারের দ্বৈরথ নিঃসন্দেহে হাইভোল্টেজ লড়াই। সানরাইজার্স ও কেকেআর- দুই দলেরই ৩ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট করে। সানরাইজার্সের নেট রান রেট -০.৮৭১, কেকেআরের -১.৪২৮। সানরাইজার্স আছে আটে। কেকেআর সকলের তলায়, দশ নম্বরে।
Apr 03, 2025, 5:41 pm IST

আত্মবিশ্বাসী মহম্মদ শামি

মহম্মদ শামির উত্থান বাংলা থেকে। ভালোভাবেই চেনেন ইডেনের উইকেট ও পরিবেশ। আজ কেকেআরের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী শামি। জানিয়ে দিলেন, এখানকার কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন সানরাইজার্সের সঙ্গে। অরেঞ্জ আর্মির হয়ে এই প্রথম আইপিএল খেলবেন শামি।
Apr 03, 2025, 5:40 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে কেকেআর ২৮টি দ্বৈরথের মধ্যে সানরাইজার্সকে হারিয়েছে ১৯ বার। ৯ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে ১০টি দ্বৈরথে কেকেআরের জয় সাতটিতে, তিনটিতে জিতেছে সানরাইজার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+