IPL 2025: বিরাট থেকে ধোনি, রোহিত কিংবা জাদেজা আইপিএলে ভাঙতে পারেন একঝাঁক রেকর্ড, জানুন বিস্তারিত

IPL 2025: আজ থেকে ইডেনে শুরু হচ্ছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে একাধিক রেকর্ড ভেঙে যেতে পারে। এই প্রতিবেদনে সে বিষয়েই আলোকপাত করা হচ্ছে।

IPL 2025

ভুবনেশ্বর কুমার যদি আজকের ম্যাচে ৩ উইকেট তুলে নিতে পারেন, তাহলে তিনি হয়ে যাবেন আইপিএলের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী। তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল (২০৫)। তাঁর পরেই রয়েছেন পীযূষ চাওলা (১৯২)। ডোয়েন ব্র্যাভো আছেন তিনে, তাঁর উইকেট-সংখ্যা ১৮৩। ভুবি দাঁড়িয়ে ১৮১-তে।

আইপিএলে মহেন্দ্র সিং ধোনি সর্বাধিক ২৬৪টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মা ও দীনেশ কার্তিক খেলেছেন ২৫৭টি করে ম্যাচ। রোহিত এবার প্রথম ম্যাচে নামলেই কার্তিককে পিছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে দুইয়ে থাকবেন। বিরাট কোহলি খেলেছেন ২৫২টি আইপিএল ম্যাচ। এবারের আইপিএলে ৬টি ম্যাচ খেললেই দীনেশ কার্তিককে পিছনে ফেলে দেবেন কোহলি।

বিরাট কোহলি এবার যদি চারবার পঞ্চাশ বা তার বেশি রান করেন তাহলে ভেঙে যাবে ডেভিড ওয়ার্নারের রেকর্ড। আইপিএলে সবচেয়ে বেশিবার পঞ্চাশ বা তার বেশি রান ওয়ার্নার করেছেন ৬৬ বার, কোহলির রয়েছে ৬৩ বার।

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে সুরেশ রায়নার। তিনি আইপিএলে ৪৬৮৭ রান করেছেন। ধোনি ১৯ রান করলেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিঅলে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ডটি রায়নার থেকে ছিনিয়ে নেবেন।

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক উইকেট রয়েছে ব্র্যাভোর (১৪০)। এবার ৮টি উইকেট ঝুলিতে পুরলেই সিএসকের সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন জাদেজা। জসপ্রীত বুমরাহ এবারের আইপিএলে যদি ৬ উইকেট নেন তাহলে তিনি ভেঙে দেবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক উইকেট দখলের লাসিথ মালিঙ্গার (১৭০ উইকেট) রেকর্ড।

আইপিএলে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ শিকার থেকে ধোনি রয়েছেন ৬ ধাপ দূরে। রোহিত শর্মা একটি চার মারলে আইপিএলে চতুর্থ ব্যাটার হিসেবে ৪০০টি বাউন্ডারি মারার নজির গড়বেন। ১৪২ রান করলে রোহিত সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শিখর ধাওয়ান (৬৭৬৯)-কে পিছনে ফেলে বিরাট কোহলির (৮০০৪) ঠিক পরে চলে আসবেন।

রবীন্দ্র জাদেজা ৪১ রান করলে আইপিএলে প্রথম প্লেয়ার হিসেবে ৩০০০ রান ও ১০০ উইকেট দখলের বিরল নজির স্পর্শ করবেন। আর পাঁচটি ম্যাচ খেললে সিএসকের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে দুইয়ে চলে আসবেন জাড্ডু। ধোনি ২৩৪ ও রায়না ১৭৬টি ম্যাচ খেলেছেন আইপিএলে সিএসকের জার্সিতে। ১০টি ম্যাচ খেললে জাদেজা আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+