Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স বিরাট-হ্যাজলউডের, আরসিবির জয়ের আসল নায়ক কে?

বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। এই ম্যাচে ১১ রানে জয় হাসিল করল আরসিবি, এই ম্যাচে ব্যাটে বলে হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমে উল্লেখ করতে হবে আরসিবি দলের ব্যাটিংয়ের কথায়। কারণে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটি ৬১ রান তুলে ফেলে স্কোর বোর্ডে। এই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেললেন বিরাট কোহলি। প্রথম থেকেই রাজকীয় মেজাজে ব্যাটিং করছিলেন কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪২ বলে ৭০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ৮টি এবং দুটি ছক্কা।

Josh Hazlewood

এই ম্যাচে একটি রেকর্ডও সৃষ্টি করলেন কিং কোহলি। প্রথম ব্যাটার হিসাবে । চিন্নাস্বামী স্টেডিয়ামে টি২০ ক্রিকেটে ৩৫০০ রান পূরণ করলেন কোহলি। বিরাটই একমাত্র ব্যাটার যিনি একটি ভেন্যুতে টি২০ ক্রিকেটে ৩৫০০ রান পূরণ করলনে। ১০৫ ইনিংসে এই রেকর্ড সৃষ্টি করলেন কিং কোহলি। শতরান হয়ত এই ম্যাচে করতে পারলেন না কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের হৃদয় জিতে নিলেন কিং কোহলি। ফলে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারে তালিকায় অবশ্যই থাকবেন বিরাট কোহলি।

রাজস্থান দলে বোলিং একেবারেই ভালেো হয়নি।সন্দীপ শর্মা ৪ ওভারে ৪৫ রান খরচ করে ২ উইকেট নেন। ফলে বোলারদের মধ্যে কেউ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় স্থান পেলেন না এবার আসা যাক রাজস্থান দলের ব্যাটিংয়ের কথায়। শুরুতেই যশস্বী জয়সওয়াল একটা ভালো ইনিংস খেলেন। ১৯ বলে ৪৯ রান করে দুরন্ত ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। সাতটি চার এবং ৩টি ছক্কা মারেন। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় থাকবেন যশস্বীও। শেষে দিকে জুরেল ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেললনে। তবে ম্যাচ ফিনিশ করতে পারলেন না।

Take a Poll

তবে সবাইকে ছাপিয়ে গেলেন জশ হ্যাজলউড। আরসিবির তারকা পেসার ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিলেন।যশস্বী, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার এবং জোফ্রা আর্চারের উইকেট নিলেন। তবে ম্য়াচের ১৯তম ওভারে সেরা বোলিং করলেন। ১ রানে দুই উইকেট নিলেন। ফলে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ম্য়াচের সেরা ক্রিকেটার হলেন অজি্ তারকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+