IPL 2025: অগ্রাধিকার দিতে হবে ভূমিপুত্রদের, নিলামের আগে আরসিবির উপর চাপ কর্ণাটক সরকারের

চলতি মাসের শেষেই আগামী মরশুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা করতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগু‌লিকে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময় বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। কিন্তু আরসিবি দলের কাছে চ্যালেঞ্জটা একটু বেশি। সৌজন্যে কর্ণাটক সরকার।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিলামে স্থানীয় ক্রিকেটারদের আরও বেশি দলে নেওয়ার জন্য আরসিবি ফ্র্যাঞ্চাইজির উপর চাপ বাড়াচ্ছে কর্ণাটক সরকার। আরসিবি দলে আরও বেশি ভূমিপুত্রকে দেখতে চায় সে রাজ্যের সরকার।

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, আরসিবি ফ্র্যাঞ্চাইজি স্থানীয় ক্রিকেটারদের আরও বেশি করে দলে নেওয়ার জন্য সরকারের কাছ থেকে "যথেষ্ট চাপের" সম্মুখীন হচ্ছে৷ এর মানে হল আরসিবিকে তাদের দলে আরও কর্ণাটকী খেলোয়াড়দের নিতে হবে৷ আইপিএলের ইতিহাসে, দলটি কখনও স্থানীয় প্রতিভাদের দিকে নজর দেয়নি, যার ফলে ফ্র্যাঞ্চাইজিতে ভূমিপুত্রদের অভাব দেখা দিয়েছে।

কর্ণাটক সরকার আরসিবি দলের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়ায়, দলটিকে ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের জন্য তাদের কৌশলেও পরিবর্তন করতে হতে পারে। ইতিপূর্বে কোনও রাজ্য সরকারের পক্ষ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির উপর এই ধরনের কোনও চাপ প্রয়োগ করা হয়নি। কেকেআর দলেও বিগত কয়েক বছর ধরেই কোনও বাংলার ক্রিকেটারকে নেওয়া হয় না।

বর্তমানে ‌কর্ণাটকের ক্রিকেটের মুখ কেএল রাহুল। এছাড়াও একাধিক কর্ণাটকের ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলছেন। এই তালিকায় আছেন দেবদত্ত পাড্ডিক‌ল, মণীষ পাণ্ডে, প্রসিদ্ধ কৃষ্ণ, বিজয় কুমার বৈশাখ। এই সমস্ত তারকা ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে আগামী মরশুমে আরসিবি দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে সবথেকে বেশি চর্চা চলছে কেএল রাহুলকে নিয়ে। ২০২৫ সালের আইপিএলে লখনউ দলের জার্সিতে দেখা যাবে কেএল রাহুলকে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মান-অভিমানের পালা ভুলে পুরানো দলেই থেকে যাবেন নাকি আরসিবি বা অন্য দলে যোগ দেবেন?

২০২৪ সালের আইপিএলে লখনউ একটি ম্যাচ হারার পর প্রকাশ্যে মাঠে দলের অধিনায়ককে বকাঝকা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল। সেই জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি রাহুল এবং গোয়েন্কা দু'জনেই। ঘটনার পাঁচ দিন পর আইপিএলের মাঝেই দিল্লিতে নিজের বাড়িতে রাহুলকে নৈশভোজে ডেকেছিলেন লখনউয়ের মালিক। কিন্তু আগামী মরশুমে রাহুলকে রিটেন নাও করতে পারে লখনউ, সেক্ষেত্রে ঘরের দলেই ফিরতে পারেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+