IPL 2025: জসপ্রীত বুমরাহর ফিটনেসের উন্নতি, তবে পিছিয়ে গেল প্রত্যাবর্তনের দিনক্ষণ, নেই বিরাট ম্যাচেও

IPL 2025: আইপিএলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে জসপ্রীত বুমরাহর। শীঘ্রই তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেবেন বলে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ।

আজ লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এরপর ৭ তারিখ নিজেদের মাঠে তারা খেলবে আরসিবির বিরুদ্ধে।

IPL 2025

লখনউ ও বেঙ্গালুরু ম্যাচে বুমরাহ খেলতে পারবেন না বলেই জানা যাচ্ছে। পিঠের নীচের অংশে স্ট্রেসজনিত কারণে বুমরাহ জানুয়ারি থেকেই মাঠের বাইরে। রিহ্যাব চলছে তখন থেকেই। তবে আপাতত যা পরিস্থিতি তাতে তাঁর মাঠে ফেরা সময়ের অপেক্ষা।

বুমরাহ ফিট হয়ে গেলে তা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য নিশ্চিতভাবেই স্বস্তির খবর হতে চলেছে। বুমরাহকে ছাড়াও মুম্বইয়ের বোলিং বিভাগ ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছে। বুমরাহ ফিরলে বোলিং আক্রমণের ধার বাড়বে অনেকটাই। জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে বুমরাহর বোলিং ওয়ার্কলোড ক্রমাগত বাড়ানো হচ্ছে এবং তাতে ইতিবাচক সাড়াও মিলছে।

আরও জানা যাচ্ছে, চূড়ান্ত পর্বের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁকে খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়া হবে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে ছাড়পত্র পেলেই বুমরাহর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেমে পড়তে আর কোনও বাধা থাকবে না।

বুমরাহ নিজেও কোনও ঝুঁকি নিতে নারাজ। পুরো ফিট হয়ে তবেই নামতে চাইছেন। তার অন্যতম কারণ, আইপিএলের পর ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। ২০ জুন থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে।

বুমরাহর আইপিএল অভিষেক হয় ২০১৩ সালে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই সব ম্যাচ খেলেছেন। ১৩৩টি ম্য়াচে বুমরাহর ১৬৫টি উইকেট রয়েছে আইপিএলে। পিঠে চোটের কারণে তিনি ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি। এরপর এবার বেশ কয়েকটি ম্যাচ মিস করলেন।

চলতি আইপিএলে ৩ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শুধু একটি ম্যাচেই জিতেছে। মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তার আগে প্রথম ২টি ম্যাচে, চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস ও আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরাস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স দলে অভিষেক হয়েছে সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমারের মতো ক্রিকেটারদের। বাঁহাতি অশ্বিনী অভিষেকেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের পাশাপাশি অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও বোলিং করছেন। ফলে সিম বোলিং বিকল্প অনেক আছে। কিন্তু বুমরাহকে কয়েকটি ম্যাচে না পাওয়া যে চ্যালেঞ্জিং তা মানছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। জানা গিয়েছিল, এপ্রিলের শুরুতেই বুমরাহ দলের সঙ্গে যোগ দেবেন। যদিও তা আরও কিছুদিন পিছিয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+