Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: দেবজিৎ সাইকিয়ার অভিষেকের দিনেই চূড়ান্ত হয়ে গেল আইপিএলের দিনক্ষণ, কী জানালেন রাজীব শুক্লা?

রবিবার ছিল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। এই সভাতেই নতুন সচিব হিসেবে দেবজিৎ সাইকিয়া এবং কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিং ভাটিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ২০২৫ সালের আইপিএল নিয়েও আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা চলতি বছরের আইপিএলের সূচনা এবং সমাপ্তির দিনক্ষণ জানিয়ে দিলেন।

২০২৪ সালে ২২ মার্চ আইপিএল শুরু হয়েছিল এবং ২৬ মে ফাইনাল হয়েছিল। চলতি বছরে আইপিএল শুরু হবে একদিন আগেই ২১ মার্চ। ফাইনাল ম্যাচ হতে চলেছে ১৫ মে। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে ২০২৫ সালের আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ছেন।

প্রথমে রাজীব শুক্লা আইপিএল শুরুর দিনক্ষণ ২৩ মার্চ ঘোষণা করলেও পরে শুধরে নিয়ে জানিয়ে দেন ২১ মার্চ থেকে ২০২৫ সালের আইপিএল শুরু হবে। ফাইনাল হবে ২৫ মে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটিই ইডেনে হওয়ার সম্ভাবনা আছে। তবে দুটি না হলে অন্তত একটি ম্যাচ ইডেনে হবে বলেই সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর।

সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন ছারাও রবিবার বোর্ডের বৈঠকে আইপিএল এবং মহিলাদের প্রিমিয়ার লিগের ভেন্যু নিয়েও আলোচনা হয়। এক বছরের জন্য একজন আইপিএল কমিশনার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান,স্পনশরশিপ, আইপিএলের আদর্শ আচরণ বিধি নিয়েও আলোচনা হয়েছে। আসন্ন মহিলাদের প্রিমিয়ার লিগ কোন কেন্দ্রে হবে তা নিয়েও চর্চা চলছে। রাজীব জানিয়েছেন, সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে।

গত নভেম্বর মাসে সৌদি আরবের শহর জেড্ডায় দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন। সর্বোচ্চ ২৭ কোটি টাকা দর পেয়েছেন ঋষভ পন্থ। এরপরই আছেন শ্রেয়স আইয়ার এবং বেঙ্কটেশ আইয়ার।

পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দল নির্বাচন সংক্রান্ত বৈঠক আগামী ১৮ বা ১৯ জানুয়ারি হবে এই বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা । বিসিসিআই দল ঘোষণা করাটি আরও বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল মুখ্য নির্বাচক অজিত আগারকরের নেতৃত্বে বিসিসিআই নির্বাচক কমিটি শনিবার একটি বৈঠকের পরে ১২ জানুয়ারির (রবিবার) মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের এবং টি২০ সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্থায়ী স্কোয়াড ঘোষণা করবে। কিন্ত সেটা হচ্ছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+