Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: জোড়া হারের পরও আগ্রাসী ক্রিকেট থেকে সরছে না সানরাইজার্স, কলকাতায় আসার আগে স্পষ্ট করলেন ভেত্তোরি

IPL 2025: চলতি আইপিএল অভিযান হায়দরাবাদে ধামাকা দিয়ে শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দলগত সর্বাধিক রান তুলে।

আইপিএলে দলগত সর্বাধিক রানের রেকর্ডও রয়েছে সানরাইজার্সেরই। যা এবার মাত্র ২ রানের জন্য প্রথম ম্যাচে ভাঙতে পারেনি প্যাট কামিন্সের দল। যদিও তারপর দুটি ম্যাচে সানরাইজার্স দুশো ছুঁতে পারেনি।

IPL 2025

হায়দরাবাদে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯ উইকেটে ১৯০ তোলার পর ২৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারে সানরাইজার্স। এরপর গতকাল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। হারে ২৪ বল বাকি থাকতে সাত উইকেটে।

বৃহস্পতিবার ইডেনে হারের হ্যাটট্রিক এড়ানোর জন্য সানরাইজার্সকে নামতে হবে কেকেআরের বিরুদ্ধে। শহরে আসার আগে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি সাফ জানিয়ে দিলেন, আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট থেকে সরছে না দল।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপে একঝাঁক বিধ্বংসী ব্যাটার রয়েছেন। ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করবেন, যা ট্রাভিষেক জুটি বলে খ্যাত। তিনে নামা ঈশাণ কিষাণ চলতি আইপিএলের প্রথম ম্যাচেই শতরান হাঁকান। যদিও পরের দুটি ম্যাচ টপ অর্ডার জ্বলে উঠতে পারেনি।

Take a Poll

অভিষেক গতকাল রান আউট হন প্রথম ওভারেই। ফলে কিছু খারাপ শটের পাশাপাশি এই রান আউট বড় রান তোলার ক্ষেত্রে বাধা হয় বলে উল্লেখ করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। দু-একটি বিষয়ে পরিবর্তন দরকার হলেও বড়সড় পরিবর্তন বা খেলার স্টাইল বদলানোর মতো কিছু হয়নি বলে মন্তব্য কামিন্সের।

হেড কোচ ভেত্তোরিও বলে দিলেন, আগ্রাসী খেলা থেকে সরে আসা নিয়ে আমাদের কোনও কথা হয়নি। আমরা অ্যাগ্রেসিভ ব্র্যান্ডের ক্রিকেটই খেলব। আমাদের প্রথম তিন ব্যাটার যেভাবে খেলেন তাতে তাঁরা বাকিদের খেলার সুর বেঁধে দেন।

ভেত্তোরির কথায়, অভিষেক দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন দিল্লি ম্য়াচে। ঈশান আর হেড যে বলে আউট হয়েছেন অন্য দিন হলে তাতেই তাঁরা ছক্কা মেরে দিতে পারেন। মূল কথা হলো, তাঁরা যেভাবে খেলেন তাতে ব্যর্থতা আসতে পারে। তবে এভাবে খেলেই তাঁরা সাফল্যও সুনিশ্চিত করতে সক্ষম।

টানা দুটি ম্যাচে হারাকেও গুরুত্ব দিচ্ছেন না ভেত্তোরি। তিনি বলেন, আইপিএলের ইতিহাস দেখলে স্পষ্ট খুব কম টিমই টানা ২টি ম্যাচে হারেনি। টুর্নামেন্টের প্রথমদিকে, বিশেষ করে মেগা নিলামের সঠিক কম্বিনেশন ঠিক করতে শিক্ষা নেওয়ার প্রক্রিয়া চলে তখন এমনটা হওয়া অসম্ভব নয়। যদিও আমরা এই পরিস্থিতিতে থাকব সেটাও ভাবিনি।

প্রতিপক্ষ দলের রণকৌশল বা সেই দলে প্রতিভাবানদের উপস্থিতির কারণে খেলতে নেমে পরাজয় আসতেই পারে। কিন্তু ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসই মূল কথা। ভেত্তোরি বলেন, আমাদের ঘুরে দাঁড়িয়ে জিততে না পারার কোনও কারণ নেই। প্রথম ম্যাচের ওই পারফরম্যান্সের পর ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করাটাই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা কীভাবে সামলাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ।

চলতি আইপিএলে সানরাইজার্সের হয়ে অনিকেত ভার্মা যেভাবে ব্যাট হাতে নজর কাড়ছেন তার প্রশংসা করেছেন কামিন্স। ভেত্তোরির গলায় উঠে এলো লেগ স্পিনার জিশান আনসারির প্রশংসাও। যিনি গতকাল দিল্লির তিনটি উইকেটই ঝুলিতে পুরেছেন। যিনি ৬ বছর পর কোনও প্রতিযোগিতামূলক টি২০ খেললেন আইপিএলে অভিষেকে।

ভেত্তোরি বলেন, আনসারি অনবদ্য। প্রথম যেদিন তিনি দলে এসেছেন তাঁর প্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম। আগেও তাঁকে খেলানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় লেগস্পিনার, তাঁর তিনটি বড় উইকেট নেওয়া, ব্যাটারদের লাগাতার চ্যালেঞ্জের মুখে ফেলা- সবমিলিয়ে সামনের ম্যাচগুলির জন্য এটি আমাদের কাছে খুবই ইতিবাচক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+