IPL 2025: ফাফ সহ অধিনায়ক, অক্ষর প্যাটেলের দিল্লি ক্য়াপিটালসের শক্তি ও দুর্বলতায় নজর
IPL 2025: দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক করা হলো ফাফ দু প্লেসিকে। যিনি গত বছরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন।
ফলে লোকেশ রাহুলকে আইপিএল নিলাম থেকে দলে নিলেও অধিনায়ক তো বটেই, সহ অধিনায়কও করল না। এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী দু প্লেসি ২০১২ সাল থেকে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ২০১৫ সাল অবধি সেই দলে থাকার পর দুই মরশুম কাটান পুণের দলে (যখন সিএসকে নির্বাসিত ছিল)। এরপর ফের সিএসকেতে যোগ দিয়ে ছিলেন ২০২১ অবধি। ২০২২ সালে দু প্লেসিকে নেয় আরসিবি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির স্থলাভিষিক্ত হয়েছিলেন।
দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফেও বদল এসেছে। ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন বেণুগোপাল রাও। হেড কোচ হেমাঙ্গ বাদানি। সহকারী কোচ ম্যাথু মট। কেভিন পিটারসেনকে করা হয়েছে মেন্টর। বোলারদের সামলাবেন মুনাফ প্যাটেল। যে দল গড়া হয়েছে তা গতবারের চেয়েও শক্তিশালী।
পেস অ্যাটাকে যুক্ত হয়েছেন মিচেল স্টার্ক, টি নটরাজন, মোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা করুণ নায়ারের সঙ্গে রয়েছেন সমীর রিজভি, আশুতোষ শর্মার মতো প্লেয়াররা। তবে ধাক্কা অবশ্যই হ্যারি ব্রুকের সরে দাঁড়ানো।
ব্রুক সরে দাঁড়ানোর পর পরিবর্তর নাম ঘোষণা করেনি দিল্লি। দু প্লেসিকে সহ অধিনায়ক ঘোষণা করার ফলে মনে করা হচ্ছে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সঙ্গে তিনিই ওপেন করবেন। দু প্লেসি আর ম্যাকগার্ক ওপেন করলে চারে নামতে পারেন রাহুল। আবার ম্যাকগার্ককে বাইরে রেখে ডনোভান ফেরেরাকে ফিনিশার হিসেবেও খেলাতে পারে দিল্লি।
দিল্লি ক্যাপিটালস নিজেদের প্রথম দুটি হোম ম্যাচ কিন্তু দিল্লিতে খেলবে না। খেলতে হবে বিশাখাপত্তনমে। ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালস আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে। দিল্লি ক্যাপিটালসকে ভোগাতে পারে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ছাড়া অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতি।
দিল্লি ক্যাপিটালসে বাংলার দুই ক্রিকেটার রয়েছেন। অভিষেক পোড়েলের তিনে ব্যাট করার সম্ভাবনা প্রবল। তিনিই সম্ভবত উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। সেক্ষেত্রে খোলা মনে খেলতে পারেন রাহুল। এ ছাড়া আইপিএলে ফের নজর কেড়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চাইবেন মুকেশ কুমার।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), লোকেশ রাহুল, করুণ নায়ার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার। বোলিংয়ের সময় টি নটরাজন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications