Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: জয়ের সরণিতে ফেরার দ্বৈরথে দিল্লি বনাম কলকাতা, রাহানে ও অক্ষরদের সমস্যাতেও রয়েছে মিল

IPL 2025: আইপিএলে কাল অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লি গতকালই হেরেছে আরসিবির কাছে।

কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল বৃষ্টিতে। সাম্প্রতিক ছন্দের নিরিখে এগিয়ে থেকেই শুরু করবে দিল্লি ক্যাপিটালস।

IPL 2025

কলকাতা নাইট রাইডার্সের বাকি আছে ৫টি ম্যাচ। সবগুলি জিতলে তারা পৌঁছবে ১৭ পয়েন্টে। তাতে প্লে-অফ নিশ্চিত হবে। কিন্তু একটি ম্যাচে হারলেই বাড়বে সমস্যা। কেন না, প্লে-অফে ওঠার ম্যাজিক ফিগার হতে পারে ১৬ পয়েন্ট। ফলে কেকেআর ১৫ পয়েন্টে শেষ করলে শেষ চারে যাওয়া নাও হতে পারে।

কেকেআর ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। কাল অক্ষর প্যাটেলরা চাইবেন ১৪ পয়েন্টে পৌঁছে যেতে। তাতে প্লে-অফে যাওয়া নিয়ে অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতিতে থাকবে ক্যাপিটালস।

গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ভুগিয়েছে মাঝের ওভারের ব্যাটিং। কেকেআর ম্যাচে সেই সমস্যা কাটানোর চেষ্টা করতে হবে দিল্লি ক্যাপিটালসকে। পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স ম্য়াচে কেকেআরের ব্যাটিংও মোটেই ভালো হয়নি। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে ফিরতি ম্যাচে তো মাত্র ১ ওভার ব্যাট করতে পেরেছিল কেকেআর।

দিল্লির উইকেটের চরিত্র যদি গতকালের মতো হয় তাহলে টস জেতা দল প্রথমে ফিল্ডিং করে নিতে চাইবে। কারণ, শিশির পড়তে থাকলেই তা ব্যাটিংয়ের উপযোগী হয়ে যাচ্ছে। মন্থর পিচে স্পিনাররা কার্যকরী হতে পারেন। দুই দলেই ভালো মানের স্পিনার রয়েছেন।

অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন। যদিও গতকাল তিনি ডেথ ওভারে বোলারদের যে ক্রমে ব্যবহার করেছেন বিশেষজ্ঞদের মতে তা ঠিক হয়নি। বিশেষ করে ১৯তম ওভারে মুকেশ কুমারকে না দিয়ে মিচেল স্টার্ককে ব্যবহার করা উচিত ছিল।

আগামীকালের ম্যাচে কোন বোলারকে কখন, কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিচক্ষণতা দেখাতে হবে অক্ষরকে। মঈন আলিকে কাল রভম্যান পাওয়েলের পরিবর্তে খেলানো হবে কিনা সেদিকেও নজর থাকবে। পাঞ্জাব কিংস ম্যাচে ইডেনে কেকেআরের বোলাররা ছিলেন কার্যত নির্বিষ।

Take a Poll

ফলে কেকেআরের বোলিং বিভাগে উন্নতির দরকার আছে। ব্যাটিং অর্ডারেও রদবদল আসতেই পারে। বেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ওপেন করিয়ে চমকও দেওয়া হতে পারে। গতকালের ম্যাচে অভিষেক পোড়েল ক্রুণাল পাণ্ডিয়ার ক্যাচ মিস করেন। তা ধরতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো। দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিংয়েরও উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- অভিষেক পোড়েল, ফাফ দু প্লেসি, করুণ নায়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা। ইমপ্যাক্ট সাব- মুকেশ কুমার।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল বা মঈন আলি, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট সাব- অঙ্গকৃষ রঘুবংশী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+