IPL 2025, DC vs LSG Turning Point: লখনউয়ের বিরুদ্ধে দিল্লির নাটকীয় জয়, টার্নিং পয়েন্টে নজর

IPL 2025, DC vs LSG Turning Point: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে ৩ বল বাকি থাকতে ১ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। তুল্যমূল্য লড়াই হলো বিশাখাপত্তনমে।

লখনউ ব্যাটে-বলে ভালো শুরু করলেও বিশেষ করে অনভিজ্ঞ বোলিং আক্রমণের খেসারৎ দিতে হলো ঋষভ পন্থদের। অক্ষর প্যাটেলরা প্রথম হোম ম্যাচ জিতে অভিযান শুরু করল।

IPL 2025 DC vs LSG Turning Point

দিল্লি যদি হারতো তবে টার্নিং পয়েন্ট হতো নিকোলাস পুরাণের দেওয়া সহজ ক্যাচ সমীর রিজভির ফস্কানো। কেন না, সেই ক্যাচ রিজভি ধরলে ১৭ রানে সাজঘরে ফিরতেন পুরাণ। তিনি করেন ৩০ বলে ৭৫ রান। যে বলে পুরাণের ক্যাচ পড়ে, তার পরের বলেই সাত ছক্কার একটি হাঁকান ক্যারিবিয়ান তারকা।

১১.৪ ওভারে পুরাণের সঙ্গে মিচেল মার্শের (৩৬ বলে ৭২) পার্টনারশিপ যখন ভাঙে তখন লখনউ সুপার জায়ান্টের স্কোর ২ উইকেটে ১৩৩। মনে করা হচ্ছিল, আড়াইশোর কাছাকাছি স্কোর পৌঁছে যাবে। কিন্তু লখনউয়ের ইনিংসে দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রিত বোলিং করে দিল্লি।

বিশেষ করে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও মিচেল স্টার্ক দুরন্ত বোলিং করায় লখনউ ৮ উইকেটে ২০৯ রানের বেশি যেতে পারেনি। তাও ২০তম ওভারের শেষ ২টি বলে ছক্কা আসায় দুশো পার করে লখনউ। ফলে নিশ্চিতভাবেই এই কৃতিত্ব দিল্লির বোলারদের।

লখনউয়ের পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৬৪। দিল্লির ক্ষেত্রে তা ৪ উইকেটে ৫৮। মাঝের ওভার বা ৭ থেকে ১৫ ওভারে লখনউ তোলে ৩ উইকেটে ১০৬, দিল্লি ২ উইকেট খুইয়ে ৯০। ম্যাচের টার্নিং পয়েন্ট ডেথ ওভার।

শেষ পাঁচ ওভারে লখনউ মাত্র ৩৯ রান তোলে, চার উইকেট খুইয়ে। দিল্লি সেখানে ৪.৩ ওভারে তিন উইকেট খুইয়ে ৬৩ রান তুলে ম্যাচ জিতে নিল। দিল্লি ক্য়াপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল স্বীকার করেছেন, যেখানে ২৫০ হতে পারে এমন অবস্থা থেকে প্রতিপক্ষকে ২০০-র আশেপাশে বেঁধে ফেলা হয়, তখন তা আত্মবিশ্বাস বাড়ায়।

Take a Poll

প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার পরেও দিল্লি ক্যাপিটালস ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১১৩ রানে। সপ্তম উইকেট জুটিতে বিপ্রাজ নিগম ও আশুতোষ শর্মার পার্টনারশিপও ম্য়াচের অন্যতম টার্নিং পয়েন্ট। বিপ্রাজ আইপিএলে প্রথম ম্যাচ খেললেন আজ। বল হাতে সুবিধা করতে পারেননি। ২ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন।

তবে আশুতোষে সঙ্গে মূল্যবান পার্টনারশিপ গড়লেন। ১৫ বলে ৩৯ রানের ইনিংস খেললেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে। এই জুটিই দিল্লির জয়ের আশা উজ্জ্বল করে। নিগম আউট হওয়ার পরেও কাজটা কঠিনই ছিল দিল্লির। তবে আশুতোষ শর্মা গতবারের আইপিএলের ছন্দ ধরে রেখে একার কাঁধেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন। শেষ ওভারে শাহবাজ আহমেদের বলে উইকেটকিপার ঋষভ পন্থের স্টাম্পিং মিস করা, তার ঠিক পরেই রান আউটের সুযোগ মিস। নিট ফল দিল্লির জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+