Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: মিলারকে দলে ধরে রাখতে রাখতে ব্যর্থ গুজরাত, প্রোটিয়া তারকাকে দলে নিয়ে নিল লখনউ

১.৫০ কোটি টাকা ছিল তাঁর বেস প্রাইস। তঁাকে দলে নেওয়ার জন্য দর কষাকষি শুরু করে গুজরাত এবং আরসিবি। গুজরাত দল তাঁকে দলে রাখার বিষয়ে প্রথম থেকে আগ্রহ প্রকাশ করে গুজরাত। এরপর তাঁকে জন্য বিড করতে থাকে দিল্লি ক্যাপিটালসও। কিন্ত আরসিবি দল মিলারকে দলে নেওয়ার জন্য বিড করতে থাকে। এরপর একে বারে শেষে আসরে নামে লখনউ দল। ৭.৫০ কোটি দর দেয় লখনউ দল। এরপর গুজরাত দলকে আরটিএম ব্যবহার করা হবে কিনা সেটা প্রশ্ন করা হয়।

কিন্তু গুজরাত দল মিলারকে দলে নেওয়ার জন্য আরটিএম ব্যবহার করতে চায়নি। ফলে লখনউ দল তঁাকে দলে নেয়। দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করে নিল লখনউ দল।

David Miller

ডেভিড মিলার প্রোটিয়া এই ক্রিকেটারকে তঁার দল গুজরাত রিটেন করেনি। ফলে নিলামের মার্কি ক্রিকেটার হিসেবে নাম নথিভুক্ত হয় তাঁর। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই বিখ্যাত মিলার। কিন্তু গুজরাত দলে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

মিলার ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে ২৫০৯ রান করেছেন। দক্ষিণ আফ্রিকান দলের নিয়মিত সদস্য , চলতি বছরের টি২০ বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকান দলের সদস্য ছিলেন। ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন। এখনও পর্যন্ত ১৩০ ম্যাচে ২৯২৪ রান করেছেন। ২০২৪ সালের আইপিএলে খুব একটা ভালো খেলতে পারেননি। ৯ ম্যাচে তাঁর রান ২১০। মূবত মিডল অর্ডার ব্যাটার এবং ম্যাচ ফিনিশ করার দক্ষতা আছে মিলারের মধ্যে।

বয়স ৩৫, কিন্তু এখনও টি২০ ক্রিকেটে সমান কার্যকরী ভূমিকা নিতে পারেন মিলার। গুজরাত দল তঁাকে রিটেন করেনি। ডেভিড মিলারের মতো প্লেয়ারকেও ছেড়ে দিল আশিস নেহরার প্রশিক্ষণাধীন গুজরাত টাইটান্স। গুজরাত টাইটান্স ৫ ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলামের জন্য অবশিষ্ট ছিল ৬৯ কোটি টাকা। যে পাঁচজনকে ধরে রাখল গুজরাত টাইটান্স তাঁদের মধ্যে একজনও জোরে বোলার নন। ফলে ব্য়াটিং, বোলিং- দুই বিভাগই ঢেলে সাজাতে হচ্ছে।

শক্তিশালী দল গড়ার জন্য এবং টিম কম্বিনেশন যাতে ভালো হয়, তাই আইপিএলে মাইনে কমিয়ে গুজরাতে থেকে গেলেন গিল। ১৬.৫০ কোটি টাকায় তাঁকে রিটেন করল গুজরাত। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন টিমের সবচেয়ে দামি রিটেন প্লেয়ার আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তঁাকে ১৮ কোটি কোটিতে দলে রেখেছে গুজরাত। শুভমন গিল - ১৬.৫০ কোটি, সাই সুদর্শন আছেন ৮.৫০ কোটিরাহুল তেওয়াটিয়া আছেন ৪ কোটি, শাহরুখ খান আছেন ৪ কোটিতে ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+