IPL 2025: ধোনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন, এবারই কি আইপিএল খেলা নিয়ে বড় সিদ্ধান্ত?

IPL 2025: আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম শীঘ্রই প্রকাশ করার কথা বিসিসিআইয়ের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৫ জন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি পাবে ১০টি দলই।

মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে তারপরই। সকলের মতো চেন্নাই সুপার কিংসও তাকিয়ে রয়েছে বিসিসিআইয়ের নির্দেশিকার দিকে।

IPL 2025

মহেন্দ্র সিং ধোনি ছুটি কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে এনএফএলের ম্যাচ দেখতেও হাজির ছিলেন। বিসিসিআই আইপিএল সংক্রান্ত নির্দেশিকা জারির আগেই দেশে ফিরে এলেন ধোনি। তবে চেন্নাই সুপার কিংস কর্তাদের দাবি, তাঁরা ধোনির প্ল্যান সম্পর্কে অবগত নন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ধোনি নিজেও চেন্নাই সুপার কিংসকে জানাননি তিনি আইপিএলে খেলবেন কিনা। ফলে ধোনি থাকলে একরকম, না থাকলে রিটেনশন নিয়ে প্ল্যান বি তৈরি রাখতে হবে চেন্নাই সুপার কিংসকে।

অন্তত পাঁচ বছর আগে অবসর নেওয়া ক্রিকেটারদের আনক্যাপড ক্যাটাগরিতে রাখার অনুমতি বিসিসিআই দেয় কিনা সেটাও দেখার। ধোনিকে নিয়ে নানারকম চর্চাই রয়েছে। এমনও শোনা যাচ্ছে যে, ধোনি যদি আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন তাহলে রিটেনশনে সবচেয়ে কম বেতনের যে সীমারেখা থাকবে সেখানে থাকতে পারে ধোনির নাম।

ধোনি চলতি বছরের আইপিএলের আগে ক্যাপ্টেন্সির ব্যাটন দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। হাঁটুর চোট নিয়ে খেলেছেন। পরের দিকে ব্যাট করতে নেমেছেন। ১১টি ইনিংসে ৭৩ বল খেলে ১৬১ রান করেছেন। তবে ২২০.৫৫ স্ট্রাইক রেট ধোনির আইপিএল কেরিয়ারের সেরা।

জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা ও রবীন্দ্র জাদেজাকে ধরে রাখবে। বিসিসিআই কতজন প্লেয়ার ধরে রাখার অনুমতি দেয় তার উপর নির্ভর করছে নিউজিল্যান্ডের তিন ক্রিকেটারের ভাগ্য। ডেভন কনওয়ে উইকেটকিপিংও করতে পারেন। আবার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলেও আস্থা রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের। এমনকী এই দুজনের মধ্যে কোনও একজনকে রাখা হবেই, কনওয়ের চেয়ে এগিয়ে রেখে। ফলে ধোনির আইপিএল কেরিয়ার থেকে প্লেয়ার ধরে রাখার বিষয়, সব চিত্রটাই পরিষ্কার হবে বিসিসিআই গাইডলাইন প্রকাশ করলেই।

ধোনি নিজে এখনও অবধি স্পষ্ট করেননি তিনি আসন্ন আইপিএল খেলবেন কিনা। এমনকী খেলবেন না, এ কথাও জানাননি। ২০০৮ সাল থেকে ২০২৪ অবধি যে ক্রিকেটাররা সব আইপিএল খেলেছেন তাঁদের মধ্যে ধোনি অন্যতম। তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছিলেন, এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ কিছুটা সময় রয়েছে। যে সিদ্ধান্তই নেব তা দলের ভালোর কথা ভেবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+