IPL 2025: ক্লাসেনের মারাত্মক ভুল, অভিনব নো বলে জীবন পেলেও সদ্ব্যবহারে ব্যর্থ রিকেলটন

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জেতার জন্য ১৬৩ রানের টার্গেট তাড়া করছে মুম্বই ইন্ডিয়ান্সে। ওয়াংখেড়ের মন্থর উইকেটে ব্যাটিং করা সহজ নয়।

তারই মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের অস্বস্তি বাড়ালেন হেইনরিখ ক্লাসেন। তাঁর মারাত্মক ভুলে জীবন পেলেন রায়ান রিকেলটন।

IPL 2025

জিশান আনসারি সপ্তম ওভারটি করতে গিয়েছিলেন। তার প্রথম তিন বলে কোনও রান নিতে পারেননি ওপেনার রায়ান রিকেলটন। চতুর্থ বলে তিনি ক্যাচ দেন প্যাট কামিন্সের হাতে। সাজঘরের দিকে হাঁটাও দেন রিকেলটন। ব্যাট করতে নামতে প্রস্তুত ছিলেন সূর্যকুমার যাদব।

কিন্তু তখনই কাহানি মে ট্যুইস্ট! দেখা যায় জিশান আনসারির ডেলিভারিটি নো বল হয়েছে। ফিরিয়ে আনা হয় রিকেলটনকে। জিশান ওভারস্টেপিংয়ের কারণে নো বল করেননি। কামিন্সও ক্লিন ক্যাচ তালুবন্দি করেছিলেন। কিন্তু তাহলে কেন ফেরানো হলো রিকেলটনকে?

এ ক্ষেত্রে ফ্যাক্টর হলো তৃতীয় আম্পায়ারের তীক্ষ্ণ নজর। তাঁর নির্দেশেই ফেরানো হয় রিকেটলটনকে। দেখা যায় রিকেলটন যখন শটটি নেন তখন সানরাইজার্স উইকেটকিপার হেইনরিখ ক্লাসেনের গ্লাভস ছিল উইকেটের সামনে। নিয়ম অনুযায়ী তা পিছনে থাকার কথা।

এই বিষয়টি নজর এড়ায়নি তৃতীয় আম্পায়ারের। ফলে বেঁচে যান রিকেলটন। তখন তিনি ২১ রানে অপরাজিত ছিলেন। শুধু বেঁচেই যাননি, পরের ডেলিভারিটি ফ্রি হিট পায় মুম্বই ইন্ডিয়ান্স। এই বলটি ওয়াইড করেন জিশান। তার পরের বলে এক রান নেন রিকেলটন।

যদিও রিকেলটন এরপরও বেশিক্ষণ টেকেননি। অষ্টম ওভারের পঞ্চম বলে রিকেলটন হর্ষল প্যাটেলের বলে ট্রাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনি পাঁচটি চারের সাহায্যে করেন ২৩ বলে ৩১। আউট হওয়ার আগের দুই বলে রিকেলটন দুটি চার মারেন।

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙে ৩.৫ ওভারে ৩২ রানে। রোহিত শর্মা ১৬ বলে ২৬ রান করেন, তিনটি ছয়ের সাহায্যে। কোনও চার মারেননি হিটম্যান। দুটি ছয় মহম্মদ শামির বলে, একটি প্যাট কামিন্সের বলে। রোহিতকে ফেরান কামিন্স।

রিকেলটন আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৬৯। তারপর জুটি বাঁধেন উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব। মহম্মদ শামি ৩ ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি। ফলে সপ্তম ওভারের শেষে তাঁকে সরিয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে রাহুল চাহারকে নামায় সানরাইজার্স।

সূর্যকুমার যাদবকে ফেরান জিশান আনসারি। সূর্য ১৫ বলে ২৬ রান করেন। ১২.৪ ওভারে ১২১ রানে তৃতীয় উইকেটটি পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+