Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএল রিটেনশনের সময়সীমা শেষের আগেই বিসিসিআইয়ের নির্দেশিকা, ১০ দলকে কী থেকে বিরত থাকতে নির্দেশ?

IPL 2025: আইপিএল রিটেনশন লিস্ট যাতে আগেভাগে বেরিয়ে না যায় সে কারণে কড়া অবস্থান নিল বিসিসিআই। বোর্ডের নির্দেশিকা পেয়ে মুখে কুলুপ এঁটেছেন ১০ দলের কর্তারাই।

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, গতকালই বোর্ডের তরফে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। তা মেনে চলতেই হবে ১০টি দলকে।

IPL 2025

আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ বিকেল পাঁচটায়। তার আগে থেকেই রিটেনশন সংক্রান্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে আইপিএল সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত স্টার স্পোর্টসের চ্যানেল ও জিওসিনেমা অ্যাপে। বিকেল সাড়ে চারটে থেকেই।

তবে বিকেল পাঁচটার আগে কোনও দলের রিটেনশন তালিকা নিশ্চিতভাবে জানা যাবে না। কারণ, বিসিসিআইয়ের তরফে স্পষ্ট বলা হয়েছে, ডেডলাইন শেষের আগে যেন কোনও সংবাদমাধ্যমের হাতে কোনও দলের রিটেনশন তালিকা চলে না যায়। ডেডলাইন শেষ হলে তা ঘোষণা করবে বিসিসিআই।

মনে করা হচ্ছে, রিটেনশন তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই আইপিএল নিলাম কবে কোথায় হবে সেটাও সরকারিভাবে জানাতে পারে বিসিসিআই। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের মেগা নিলাম রিয়াধে হবে বলে জানা যাচ্ছে। তবে বোর্ড সরকারিভাবে কিছু জানায়নি। আইপিএল নিলামের কিছু নিয়মও বিসিসিআই জানাতে পারে।

জানা যাচ্ছে, আইপিএল নিলামে সর্বনিম্ন যে দর বা বেস প্রাইস থাকে তা হলো ২০ লক্ষ টাকা। সেটা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হতে পারে। আইপিএলের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের নিয়মেও বদল আসা নিয়ে চর্চা রয়েছে। সাধারণভাবে কোনও ক্রিকেটারকে যদি কোনও দল সর্বাধিক দর দেয়, তাহলে সেই দরে পুরানো দল আরটিএম কার্ড ব্যবহার করে ফেরাতে পারে।

এমনও জানা যাচ্ছে যে, এবার তারপরেও আরেকটি ধাপ থাকবে। ধরা যাক, কোনও ক্রিকেটারের সর্বাধিক দর উঠল ২০ কোটি টাকা। সেই টাকায় পুরানো দল নিতে চাইলে নিলামে সর্বাধিক দর যে দল দিয়েছে তাদের কাছে জানতে চাওয়া হবে তারা সেই দর বাড়াবে কিনা। যদিও এই নিয়মে অনেক ফ্র্যাঞ্চাইজি অসন্তুষ্ট বলেও খবর।

এদিকে, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিচ্ছেদ চড়ান্ত বলেই গতকাল রাতে জানা যায়। আজ সকালে পন্থকে ধরে রাখতে শেষ চেষ্টা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির তরফে। আপাতত ২ বছর আইপিএল দল সামলানোর দায়িত্বে জিএমআর গ্রুপ। হেড কোচ হেমাঙ্গ বাদানি ও ডিরেক্টর অব ক্রিকেট বেণুগোপাল রাও।

সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের আচরণে ব্যথিত ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের ম্য়ানেজমেন্টের পদক্ষেপে ফ্যানেরাও অসন্তুষ্ট। তবে আজকের শেষ চেষ্টায় পন্থের মন গলানো সম্ভব হবে না বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+