Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বাছাইয়ের পর নিলামে জায়গা পাচ্ছেন কতজন ক্রিকেটার? চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। দিওয়ালির সন্ধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে কোন দল কাদের ধরে রাখছে? নিলামে উঠছেন কতজন ক্রিকেটার? সেই সংক্রান্ত চূড়ান্ত তালিকা শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করল বিসিসিআই।

মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাশোসিয়েট দেশের সদস্য হিসেবে। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট। এরআগে প্রায় ১৫০০ জন ক্রিকেটার ‌নিলামে ভাগ্য পরীক্ষার জন্য নাম লিখিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিজের পছন্দ অনুসারে ৫৭৪ জনকে রাখা হয়েছে। প্রায় ১ হাজা‌র জনের নাম বাদ পড়ল।

নি‌লামে ক্যাপড ভারতীয় ক্রিকেটার আছেন ৪৮ জন, ক্যাপড বিদেশি ক্রিকেটার আছেন ১৯৩ জন। অ্যান ক্যাপড ভারতীয় ক্রিকেটার আছেন ৩১৮ জন, অ্যান ক্যাপড বিদেশি ক্রিকেটার আছেন ১২ জন।সহযোগী দেশের তিন ক্রিকেটার আছেন। নিলামে সর্বোচ্চ সংরক্ষিত মূল্য ২ কোটি টাকা। এই তালিকায় আছেন ৮১ জন ক্রিকেটার। ২৭ জনের সংরক্ষিত মূল্য দেড় কোটি টাকা। মোট আটটি কোটায় ৫৭৪‌ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। নূন্যতম মূল্য ৩০ লক্ষ টাকা।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, মার্কি ক্রিকেটারদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে ৭ থেকে ৮ জন করে থাকবেন। মার্কি ক্রিকেটারদের নূন্যতম মূল্য রাখা হয়েছে ২ কোটি টাকা।
অনেক আলাপ-আলোচনার পর সৌদি আরবের জেড্ডা শহরকেই আগামী মরশুমের আইপিএলের জন্য নিলামের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। গত বছর আইপিএলের মিনি নিলাম দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল।

এবার সবার নজর নিল‌লামেই। কয়েক সপ্তাহ আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে নি‌লামের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে নিলামে নাম লেখানো সব ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু সেদিনই জানানো হয়েছিল এই ক্রিকেটারদের তালিকা সব ফ্র্যাঞ্জাইজিকে পাঠানো হবে। তাদের পছন্দের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই মতোই ঝাড়াই বাছাই করে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+