IPL 2024: রেকর্ড গড়েও চোখে জল কোহলির, আরসিবির আস্থার মান রেখে খলনায়ক থেকে নায়ক যশ
টানা ছয় ম্যাচ জিতে আইপিএল প্লে-অফে জায়গা করে নিয়ে নজির গড়েছে আরসিবি। দলের জয়ের দিনে রেকর্ড বুকে উজ্জ্বল কোহলির নাম। নিজের নামের পাশে ফের একগুচ্ছ রেকর্ড জুড়ে নেন কোহলি। আরসিবির জয়, বিরাটের রেকর্ড গড়ার দিনেই প্রত্যাবর্তনের এক নতুন কাহিনী লিখলেন যশ দয়ালও।
প্রথমেই আসা যাক কিং কোহলির কথায়। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন বিরাট। ৮৯টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার পর্যন্ত তাঁর রান হল ৩০০৫। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। হিটম্যান ওয়াংখেড়েতে ৮০টি ম্যাচ খেলে করেছেন ২২৯৫ রান।

এরই পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলের দুই মরশুমে ৭০০-র বেশি রান করে ফেললেন কোহলি।চলতি আইপিএলে ৬৪.৩৬ গড়ে সর্বোচ্চ ৭০৮ রান করেছেন বিরাট কোহলি।এই আইপিএলে কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ গড়। নিকলাস পুরান ৬২.৩৭ স্কোর করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
টুর্নামেন্টে ৩৭টি ছক্কা মেরে নিজের সমস্ত সমালোচকদের জবাব দিয়েছেন বিরাট। আইপিএল ২০২৪-এ সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন বিরাট কোহলির দখলে। আইপিএল ২০২৪-এ সর্বোচ্চ ৫০+ স্কোরার বিরাট। একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬ বার এই কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচ জয়ের পর দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। আবেগ ধরে রাখতে পারলেন না কিং কোহলিও। তাঁর চোখেও জল।মাঠে আগ্রাসী বিরাট তখন যেন মাটির মানুষ। দলের এমন জয়ের দিনে কান্নায় চোখ ভিজে গেল কোহলির।
আরসিবির মতোই প্রত্যাবর্তনের একটা নতুন অধ্যায় লিখলেন যশ দয়াল। আইপিএলের গত মরশুমে কেকেআর বনাম গুজরাট ম্যাচে শেষ ওভারে যশ দয়ালের বোলিংয়ে টানা পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। হতাশায় ভেঙে পড়েছিলেন যশ। তাঁকে রিটেইন করেনি গুজরাত। নিলামে বেঙ্গালুরু তাঁকে নেওয়ায় অনেক প্রশ্নই উঠেছিল।
The celebrations of Virat Kohli & Anushka Sharma after qualified for playoffs.
— Tanuj Singh (@ImTanujSingh) May 18, 2024
- Their celebrations and reactions says it all what means this for them. ❤️ pic.twitter.com/AeHsyQ399C
শনিবার শেষ ওভারে চেন্নাই ১৮ রান করতে পারলেই প্লে-অফে উঠত। ক্যামেরন গ্রিনের মতো বোলারের ২ ওভার বাকি থাকলেও আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিস আস্থা রেখেছিলেন যশের উপর। হতাশ করলেন না। জাদেজা-ধোনির মতো ব্যাটসম্যান থাকলেও দলকে জয় এনে দিলেন।
আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিস ম্যাচের পরেই বলে গেলেন, 'আমি এই ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করছি ইয়াশ দয়ালকে। শেষ ওভারে ওঁকে বলেছিলাম, এই পিচে পেস কমিয়ে বল করতে। সেটাই কাজে এল।'
Rinku Singh's Instagram story for Yash Dayal. ❤️ pic.twitter.com/CzGwRNEWxm
— Tanuj Singh (@ImTanujSingh) May 18, 2024
রিঙ্কু সিং জানতেন, যশ ঠিক ঘুরে দাঁড়াবেই। সেই কামব্যাক হল খুবই গুরুত্বপূর্ণ সময়েই। ঘরোয়া ক্রিকেটে সতীর্থের এমন সাফল্যে উচ্ছ্বাস গোপন করতে পারেননি রিঙ্কুও। সমাজমাধ্যমে বন্ধুর প্রশংসা করেছেন তিনি। যশের উচ্ছ্বাসের ছবি দিয়ে রিঙ্কু যা লিখেছেন তার অর্থ হল, ''ঈশ্বরের এমনই ইচ্ছা ছিল।'' ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications