Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ব্যাট-বল ছেড়ে রঙের খেলায় মাতলেন শ্রেয়সরা, তারকা ক্রিকেটারদের জমজমাট হোলি সেলিব্রেশন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ দোল পূর্ণিমা। রঙের উৎসবে মেতেছে গোটা দেশ। দেশের সর্বত্র চলছ হোলি উৎসব৷ গোটা দেশজুড়ে রঙের উৎসব পালিত হচ্ছে মহাসমারোহে ৷ রঙের খেলায় মেতেছেন ছোট থেকে বড়রা। শুধু সাধারণ মানুষ। রাজনীতিবিদ থেকে ক্রিকেটার প্রত্যেকেই হোলির আনন্দে সামিল। আবির রঙে রাঙিয়ে নিলেন শরীর সঙ্গে মনও। গত শুক্রবার থেকে শুরু হয়েছে দেশে আইপিএল উৎসব। কেকেআর থেকে দিল্লি শিবিরেও রঙের খেলায় মাতলেন ক্রিকেটাররা।

শনিবার আইপিএলের প্রথম ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। সানইরাইজার্স ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর রবিবার ছুটি ছিল কেকেআরের। সোমবার বিকেল থেকেই আরসিবি ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন নাইট ক্রিকেটাররা। তবে বসন্তের উৎসবের সকালে ব্যাট-বলকে দূরে সরিয়ে রেখে রঙের খেলায় মেতে উঠলেন নাইট ক্রিকেটরার। কেকেআরের পক্ষ থেকে ক্রিকেটারদের হোলি সেলিব্রেশনের বেশকিছু ছবি।

IPL 2024

টিম হোটেলে কেকেআর ক্রিকেটাররা হোলি সে‌লিব্রেশন করছেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে ক্রিকেটাররা একে অপরকে রঙ মাখিয়ে দিচ্ছেন। কেকেআর শিবিরে দোলের অবশ্য একটাই রঙ বেগুনি। অন্যদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং মেন্টর গৌতম গম্ভীরের ছবি আলাদাভাবে পোস্ট করা হয়েছে। হোলির আনন্দে সামিল দুই তারকা।

বাইপাসের ধারে টিম হোটেলে সুইমিং পুলের সামনে নাইট শিবিরে সব ধরনের রং ছিল। এমনকী পিচকারি দিয়েও সতীর্থদের রং দিয়েছেন রিঙ্কু, গুরবাজরা। ইডেনে গত ম্যাচে শেষ ওভারের নায়ক পেসার হর্ষিত রাণাকে এত রং মাখিয়েছেন শ্রেয়সরা,


কেকেআর থেকে এবার চলুন দিল্লি শিবিরে। সেখানেও জমজমাট হোলি সেলিব্রেশন। গোটা দল রঙের উৎসবে মেতেছে। দেখে বোঝার উপায় নেই কাউকে। পন্থ থেকে ওয়ার্নার মেতে উঠলেন রঙের খেলায়।


চোটের জন্য দলের বাইরে আছেন সূর্যকুমার যাদব, তিনিও স্ত্রীর সঙ্গে হোলির আনন্দে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন তারকা এই ক্রিকেটার।


বিরাট কোহলি আরসিবি শিবিরে থাকলেও তাঁর স্ত্রী কিন্তু হোলির শুভেচ্ছা জানিয়েছেন । দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর প্রায় দুমাস সোশাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন না মা অনুষ্কা শর্মা ৷ দোলের শুভেচ্ছা নিয়ে তিনি ফিরলেন ভার্চুয়াল দুনিয়ায় হোলির দিন ইন্সটাগ্রাম স্টোরিজে গ্রাফিকাল পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন এনএইচ টেন অভিনেত্রী ৷

এছাড়াও অন্য আইপিএল দলগুলির পক্ষ থেকেও ক্রিকেটপ্রেমীদের হোলির শুভেচ্ছা জানানো হয়েছে। রঙের খেলায় সামিল হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+