IPL 2024: অধিনায়কের বিরাট সার্টিফিকেট পেয়েও মন ভরল না, শ্রেয়সকে নিজের স্কিলের কথা মনে করালেন রঘুবংশী
কেকেআরের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নজর কেড়েছেন অঙ্গকৃষ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমে নিজের জাত চেনালেন ১৮ বছরের তরুণ রঘুবংশী। ২৫ বলে ৫০ করলেন কেকেআর ব্যাটার। ৫৪ রানে তাঁর ইনিংস থেমে গেলেও নাইটরা পেয়ে গিয়েছে আগামী দিনের তারকাকে। তরুণ ব্যাটারের ভূয়সী প্রসংশা করেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলনেতার বিরাট সার্টিফিকেটেও মন ভরল না রঘুবংশীর।
নাইটদের সোশ্যাল মিডিয়া পেজে শ্রেয়স আইয়ার লিখেছেন, 'প্রথম বল থেকেই নির্ভীক ছিল রঘুবংশী, ওর ব্যাটিংয়ের নীতি অসাধারণ, ও যেভাবে শট খেলেছেন তা চোখকে আনন্দিত করেছিল। ও খুব স্মার্ট ব্যাটসম্যান।' অধিনায়কের এমন দ্বরাজ সার্টিফিকেটেও মন ভরল না রঘুবংশী। তাঁর আরও একটি স্কিল আছে যেটা বলতেই ভুলে গিয়েছেন নাইটদের নেতা। সোশ্যাল মিডিয়ায় সেটাই উল্লেখ করেছেন কেকেআরের তরুণ ব্যাটার।

দিল্লির বিরুদ্ধে ম্যাচের ইনিংস প্রসঙ্গে রঘুবংশী বলেন, "আমি এই ইনিংসটি আমার কোচ, অভিষেক নায়ার এবং আমার সতীর্থদের এবং সাপোর্ট স্টাফদের উৎসর্গ করতে চাই। তাদের সঙ্গে থেকে আমি অনেক কিছু শিখেছি। অভিষেক স্যার আমার শৈশব থেকেই আমার সাথে কাজ করছেন। এই সব রিভার্স সুইপ এবং সব, তিনি আমাকে অনেক অনুশীলন করিয়েছিলেন। সুতরাং, অভিষেক স্যারই প্রধান ব্যক্তি।'
আগামী ৮ এপ্রিল সিএসকে-এর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে কেকেআর। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে নাইটরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications