IPL 2024: আইপিএলের ইতিহাসে অনন্য নজির অধিনায়ক শ্রেয়সের, নারিন ও নীতীশের জন্মদিনে শেষ হাসি কার?

IPL 2024: আইপিএলের ফাইনালে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আজ দুই দলের দুই ক্রিকেটারের জন্মদিন।

কেকেআরের হয়ে সব কটি আইপিএল ফাইনাল খেলা সুনীল নারিনের যেমন আজ জন্মদিন, তেমনই নীতীশ কুমার রেড্ডিও নামবেন বার্থ ডে বয় হিসেবে। এরই মধ্যে নয়া নজির শ্রেয়স আইয়ারের।

IPL 2024

আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার। ২০২০ সালের আইপিএল ফাইনাল খেলেছিল শ্রেয়সের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এবার শ্রেয়সের অধিনায়কত্বে কেকেআর ফাইনালে উঠেছে। আইপিএলে আগে কোনও অধিনায়ক ফাইনালে দুটি আলাদা দলকে নেতৃত্ব দেননি।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। সানরাইজার্সের দ্বিতীয় অজি অধিনায়ক হিসেবে আজ ফাইনালে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ডেকান চার্জার্স (হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির আগের নাম) ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে।

এবার কেকেআর প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠেছে। কিন্তু ২০১৫ সাল থেকে ধরলে এলিমিনেটর খেলে ফাইনালে ওঠার নজির রয়েছে শুধু কেকেআর ও সানরাইজার্সের। ২০১৮ সালে সানরাইজার্স ও ২০২১ সালে কেকেআর ফাইনালে হারে চেন্নাই সুপার কিংসের কাছে। আজ সিএসকের হোম গ্রাউন্ডে তারা ফাইনাল খেলছে।

সানরাইজার্স হায়দরাবাদ নামকরণের পর হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তিনবার আইপিএল ফাইনাল খেলছে। তিন আলাদা বিদেশি অধিনায়কের নেতৃত্বে। ২০১৮ সালে অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। কেকেআর আজ ফাইনাল খেলছে চতুর্থবার। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০২১ সালে ছিলেন ইয়ন মর্গ্যান। এবার শ্রেয়স আইয়ার।

আজ চিপকে লাল মাটির পিচে খেলা হচ্ছে। ম্যাথু হেডেন মনে করছেন, পিচে বাউন্স থাকবে। ১৮০ থেকে ১৯০ রান ওঠার মতো পিচ। স্পিনারদের বল খুব বেশি ঘুরবে না। সিমারদের কাটার কার্যকরী হতে পারে।

চিপকে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের ব্যাটিং একাদশে পরিবর্তন। আবদুল সামাদের জায়গায় খেলছেন শাহবাজ আহমেদ। কেকেআরের একাদশে পরিবর্তন নেই।

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+