Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: টস হেরেই চলেছেন ঋতুরাজ গায়কোয়াড়, আইপিএলে স্পর্শ করলেন কোন লজ্জার নজির?

IPL 2024: আইপিএলে টস হারার রেকর্ড অব্যাহত রাখলেন ঋতুরাজ গায়কোয়াড়। আজ ধরমশালায় কয়েন উপরে তোলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান।

এদিন কল করেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। যদিও জিততে পারেননি টস। তাতে স্পর্শ করলেন রাজস্থান রয়্যালসের লজ্জার নজির।

IPL 2024

চলতি আইপিএলে আজ একাদশ ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই টস হেরেছেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। এদিন নিয়ে টানা ৬টি ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না তাঁর সঙ্গে। যদিও তাতে খুব একটা উদ্বিগ্ন নন তিনি।

আগের ম্যাচে টস হেরে ঋতুরাজ বলেছিলেন, অনুশীলনে টস প্র্যাকটিস করছেন। তাতেও লাভ হচ্ছে না। ম্যাচে টস হেরেই যাচ্ছেন। এই অবস্থায় কী করণীয় সেটাও বুঝতে পারছেন না বলে খেদ প্রকাশ করেছিলেন ঋতু। তারপর এদিনও ফের টস হার। আজ অবশ্য ঋতু বলেছেন, দশমবার টস হারলেও এবারের আইপিএলে ৫টি ম্যাচ জেতার পজিটিভ বিষয় মাথায় রাখছেন। উল্লেখ্য, টস হারা ৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতেই জিততে পেরেছে সিএসকে।

আইপিএলে প্রথম ১১টি ম্যাচে ১০টিতে টস হারের নজির অবশ্য চেন্নাই সুপার কিংসের প্রথম নয়। ২০২২ সালে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস প্রথম ১১টি ম্যাচের ১০টিতে টস হেরেছিল। সঞ্জুর সেই কীর্তি স্পর্শ ঋতুরাজের। ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ও ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস প্রথম ১১টির মধ্যে ৯টি ম্যাচে টস হেরেছিল।

২০১২ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ১২টি ম্যাচে টস হেরেও ফাইনাল খেলেছিল। আজ টস জিতে পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। চেন্নাই সুপার কিংস ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে।

রবীন্দ্র জাদেজা ২৬ বলে ৪৩ রান করেন, তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে। অজিঙ্ক রাহানে ৭ বলে ৯, ঋতুরাজ গায়কোয়াড় ২১ বলে ৩২, ড্যারিল মিচেল ১৯ বলে ৩০, মঈন আলি ২০ বলে ১৭, মিচেল স্যান্টনার ১১ বলে ১১ ও শার্দুল ঠাকুর ১১ বলে ১৭ রান করেন। নয়ে নেমে মহেন্দ্র সিং ধোনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে।

ধোনি কেন এতটা নীচে ব্যাট করতে নামলেন তা বোধগম্য নয়। বিশেষজ্ঞদের মতে, ধোনিকে উপরে নামালে চেন্নাই সুপার কিংস বড় রান তুলতে পারতো। শিবম দুবেও ফের গোল্ডেন ডাক সঙ্গী করে ড্রেসিংরুমে ফেরেন। রাহুল চাহার ৪ ওভারে ২৩ ও হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। অর্শদীপ সিং ২টি, স্যাম কারান ১টি উইকেট পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+