IPL 2024: রেকর্ডের নিরিখে বিরাটের পরেই পন্থ, ডিআরএস নিয়ে আম্পায়ারের সঙ্গে জড়ালেন প্রবল বিতর্কেও
দুর্ঘটনার অন্ধকার অধ্যায় কাটিয়ে আইপিএলের মঞ্চে ফ্রেছেন, এবার ব্যাট হাতেও ক্রমশ ছন্দ ফিরে পাচ্ছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে ক্রমশ পুরানো ছন্দে দেখা যাচ্ছে। শুক্রবার লখনউয়ের একনা স্টেডিয়ামে এলএসজির বিরুদ্ধে আইপিএলে ৩ হাজার রান পূর্ণ করলেন। পন্থ হলেন তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার যে এই কৃতিত্ব অর্জন করলেন।
পন্থ তাঁর নিজস্ব স্টাইলে ফিরে আসেন কারণ তিনি ২৪ বলে ৪১ রান করেন এবং দলকে এলএসজির বিরুদ্ধে ৬ উইকেটের জয়ের পথ দেখান। আইপিএলে কনিষ্ঠতম ব্যাটার হিসাবে ৩০০০ রান করার নিরিখে শীর্ষে আছেন শুভমান গিল(২৪ বছর ২১৫ দিন), দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি(২৬ বছর ১৮৬ দিন)। তৃতীয় স্থানে উঠে এলেন পন্থ( ২৬ বছর ১৯১ দিন)।

রেকর্ড গড়ার দিনেং বিতর্ক পিছু ছাড়ল না ঋষভ পন্থকে। ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইডের নির্দেশ দেন। সেই সময় পন্থকে দেখা যায়, রিভিউয়ের জন্য অঙ্গভঙ্গি করতে।সঙ্গেসঙ্গেই আম্পায়ার রিভিউ তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।
তবে এরপরেই শুরু হয় নাটক। পন্থ সরাসরি অন-ফিল্ড আম্পায়ারের কাছে গিয়ে বলে দেন, তিনি তো রিভিউ-ই নেননি। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন, ডিআরএসের জন্য আবেদন করেননি। রিভিউ নেবেন কিনা ভাবছিলেন শুধু। কিন্তু তাঁর যুক্তি মানেননি আম্পায়ার। সম্প্রচারকারী চ্যানেলে সেই সময় দেখানো হয় পন্থ রিভিউয়ের সিগন্যাল দেখিয়েছেন।
তবে আম্পায়াররা রিভিউয়ের সিদ্ধান্তেই অটল থাকেন। এবং রিভিউয়েও পূর্বের ওয়াইড বলের নির্দেশ বহাল থাকে এই ঘটনার ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা সমালোচনা করেছেন পন্থের নেতৃত্বের।
Rishabh Pant Took DRS by Mistake 🙃#LSGvDC #RishabhPant #DCvsLSG #IPL2024 pic.twitter.com/9PjUoF1WEC
— Tanay (@tanay_chawda1) April 12, 2024
এদিকে লখনউ দলের দুই ব্যাটার আয়ুষ বাদোনি এবং আর্শাদ খান জুটিও একটি রেকর্ড গড়েছেন এই ম্যাচে।আইপিএলের ইতিহাসে অষ্টম উইকেটের জুটিতে সর্বোচ্চ রান তুললেন আয়ুষ এবং আর্শাদ। ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন আয়ুষ।আর্শাদ খানের ব্যাট থেকে এল ১৬ বলে ২০ রানের অপরাজিত ইনিংস। অষ্টম উইকেটের জুটিতে তাঁরা ৪৫ বলে যোগ করলেন ৭৩ রান।
এর আগে অষ্টম উইকেটের জুটিতে সর্বোচ্চ রান ছিল ব্র্যাড হগ এবং জেমস ফকনার জুটির। ২০১৪ সালের আইপিএলে তাঁরা রাজস্থান রয়্যালসের হয়ে তুলেছিলেন ৬৯ রান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications