IPL 2024: প্লে-অফে জয়ের থেকে হারের সংখ্যা বেশি, রাজস্থানের বিরুদ্ধে বদলার ম্যাচ বিরাটদের কাছে
বুধবার আইপিএলে প্লে-অফের ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করে এবার প্লে-অফের টিকিট পেয়েছে আরসিবি। ফলে এলিমিনেটরের ম্যাচ জিতে তাদের কোয়ালিফায়ারে প্রবেশ করতে হবে। আইপিএলের ইতিহাসে আরসিবির প্লে-অফের পারফরম্যান্স কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলের ইতিহাসে ১৫টি প্লে-অফের ম্যাচ খেলেছে আরসিবি, এরমধ্যে ছয়টিতে জয় পেয়েছে এবং ৯টিতে হেরেছে। ২০০৯ সালে প্রথমবার আইপিএলের নকআউটে জায়গা করে নেয় আরসিবি। সেই বছর সেমিফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছায় বেঙ্গালুরু দল। কিন্তু ফাইনালে কাছে ডেকান চার্জাসের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকে বিরাটদের।

এরপর ২০১৫ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭১ রানে হারিয়ে দিয়ে কোয়ালিফায়ার জায়গা করে নেয়। কিন্তু সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থাকে। পরের বছর ২০১৬ সাল আরসিবির কাছে একট স্বপ্নের মরশুম।
৫ বছর পর ফের একবার ফাইনালে ওঠে আরসিবি। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচেই গুজরাট লায়ন্সকে হারিয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় বেঙ্গালুরু। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে আট রানে হেরে সেই বছরও খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকে বেঙ্গালুরু দলের।
চার বছর পর ২০২০ সালে আইপিএল প্লে-অফে জায়গা করে আরসিবি কিন্তু ইলেমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নেয় বিরাট কোহলির দল। ২০২১ সালে এলিমিটারের ম্যাচে হারতে হয় আরসিবিকে। কলকাতা নাইট রাইডার্স-র কাছে চার উইকেটে হেরে আইপিএল জয়ের স্বপ্ন ফের একবার বিলীন হয়ে যায় বেঙ্গালুরুর।
২০২২ সালে এলিমিনেটরের প্রথম ম্যাচে লখনউকে ১৪ রানে হারিয়ে দিয়েছিল আরসিবি। কিন্তু কোয়ালিফায়ারের ম্যাচে রাজস্থান রয়েছে বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় বেঙ্গালুরু ১৫৭ রান করেছিল আরসিবি কিন্তু রাজস্থান তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বুধবার আরও একটা প্লে-অফের ম্যাচের নামছে আরসিবি। এবার কিন্তু বদলার ম্যাচ বিরাটদের কাছে। বিরাট কোহলিরা কিন্তু এবার স্বপ্ন দেখাচ্ছেন তাদের ভক্তদের।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications