IPL 2024, RCB vs KKR: চিন্নাস্বামীতে কোহলি বনাম গম্ভীর, এক নজরে ফিরে দেখা দুই তারকার সংঘাতের অধ্যায়গুলি
শুক্রবার চিন্নাস্বামীতে আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। আরসিবি বনাম কেকেআর ম্যাচ হলেও ফোকাসে বিরাট এবং গম্ভীর। বিশ্বকাপজয়ী দুই ভারতীয় ক্রিকেটারের সংঘাতের একটা ইতিহাস রয়েছে আইপিএলে, সংঘাত থেকেও তিক্ততার বলা ভালো। ক্রিকেটার থাকাকালীন আইপিএলের ম্যাচে মাঝে মধ্যেই ঠোকাঠুকি লেগে যেত দুই তারকা। অবসর নিয়ে গম্ভীর মেন্টর হয়েছেন কিন্তু বিরাটের সঙ্গে তিক্ততার রেশ কমেনি, এমনকি বিতর্কের রেশও অব্যাহত থেকেছে।
আইপিএলের ইতিহাসে গম্ভীর বনাম বিরাট বিতর্ক নতুন কোনও বিষয় নয়। ১১ বছর আগেই যার সূত্রপাত হয়েছিল আরসিবি বনাম কেকেআর ম্যাচে। সেবার গম্ভীর ছিলেন কেকেআরের দলনেতা। এবার ভূমিকা বদলে থাকবেন ডাগ আউটে। মাঠে খেলবেন বিরাট। দুই দলেই তারকার ছড়াছড়ি কিন্তু ফোকাসে থাকবেন সেই কোহলি ও গম্ভীর। চিন্নাস্বামীতে কেকেআর-আরসিবি ম্যাচের আগে ফিরে দেখা যাক দুই তারকার সংঘাতের অধ্যায়গুলি।

এর তিন বছর পর ২০১৬ সালে কেকেআর বনাম আরসিবি ম্যাচে ফের সংঘাত বাধে দুই জনের। কোহলি নন স্ট্রাইকার এন্ডে ছিলেন, সেদিকের উইকেট লক্ষ্য করে বল থ্রো করেন গম্ভীর। বল উইকেটে লাগলেও কোহলি আউট হননি। ম্যাচ শেষে দুই তারকার মধ্যে ফের সংঘাত বাধে।
২০২৩ সালে আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার গম্ভীর দল বদলে কেকেআরের ডাগ আউটে।যদিও গত আইপিএলে একটা তিক্ততা তৈরি হয়েছিল। গত বারের আইপিএলে বিরাট এবং গম্ভীর মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। একে অপরের মুখের কাছে এসে আগ্রাসী ভঙ্গিতে বাক্যবিনিময় করতে থাকেন। দলের অন্য ক্রিকেটারেরা এসে তাঁদের আলাদা করেন। লখনউ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বিরাটদের ঘরের মাঠে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ।
তারকাদের লড়াই অপেক্ষা করলেও গম্ভীর ও বিরাটের মধ্যে যুযুধান দ্বৈরথ নিয়েও আলোচনা চলছে। গম্ভীর কেকেআরের মেন্টর, তিনি এসে দলের চেহারা বদলে দিয়েছেন,'শুক্রবার বিরাট বনাম গম্ভীর। এই লড়াইয়ের দিকেও নজর থাকবে। সেই সঙ্গে মিচেল স্টার্ক বনাম গ্লেন ম্যাক্সওয়েল হবে। বরুণ চক্রবর্তীর সঙ্গে আমার লড়াই হবে।' গম্ভীর খেলার জন্য মাঠে না নামলেও শুক্রবার তাঁর দিকে যে নজর থাকবে, তা বলাই যায়।












Click it and Unblock the Notifications