Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: জল্পনায় জল ঢেলে স্যাম কারানকে ধরে রাখল পঞ্জাব কিংস, প্রীতির দল থেকে বাদ পড়লেন কারা?

জল্পনা থাকলেও শেষ পর্যন্ত স্যাম কারানকে ছাড়ল না পঞ্জাব কিংস। দলের সব থেকে দামি ক্রিকেটারকেই ছেড়ে দিতে পারে প্রীতি জিন্টার দল এমন জল্পনাই তৈরি হয়েছিল গত কয়েকদি‌ন ধরে। কিন্তু ব্রিটিশ তারকা যতই শেষ মরসুমে মন ভরাতে না পারুক, প্রতিভার প্রতি আস্থা হারাল না পাঞ্জাব। শেষ পর্যন্ত রবিবার বিকেলে যে তালিকা প্রকাশ করা হয়েছে পঞ্জাব দলের পক্ষ থেকে তাতে নাম রয়েছে স্যামের।

১৮.৫ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে নিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন। স্যামকে ছাড়লে ২৩ কোটি টাকা হাতে থাকবে পঞ্জাবের।কিন্তু ব্রিটিশ অল রাউন্ডারের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই উঠে ‌না। পাঞ্জাব কিংস ছেড়ে দিল ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ধান্ডা, রাজ বাওয়া ও শাহরুখ খানকে।

IPL 2024

পঞ্জাব দল ধরে রেখেছে, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথু শর্ট, হরপ্রীত ভাটিয়া, ঋষি ধাওয়ান, অর্থব ত্যাগী, স্যাম কারান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, শিমব সিং, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কাসিগো রাবাদ, ন্যথান এলিস, গুর্নর সিং বার, ক্যাভেরিয়াপ্পা। অর্থ্যাৎ দলে খুব একটা পরিবর্তনের পথে হাঁটেনি পঞ্জাব দল।

মোট পাঁচজন ক্রিকেটারকে ছেড়েছে প্রীতির দল। ক্রিকেট বিশ্লেষকদের সবথেকে বেশি অবাক করেছে শাহরুখ খানকে ছেড়ে দেওয়া। টি২০তে কার্যকরী ভূমিকা নিতে পারতেন শাহরুখ। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ার কিছুটা অবাক অনিল কুম্বলের মতো পঞ্জাব দলের প্রাক্তন কোচ। ২৯.৫ কোটি টাকা হাতে নিয়েই নিলামে নামবে প্রীতি জিন্টার দল।

অন্যদিকে রাজস্থান দলে অবশ্য খুব বেশি চমক নেই। শনিবার রাতেই আগামী মরসুমে আইপিএল না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন জো রুট। রাজস্থান রয়্যালস আগামী মরসুমের জন্য ছেড়ে দিল জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, আব্দুল বাসিত, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা, কেএম আসিফ।

২০২৩ সালে রাজস্থান রয়্যালস ১৪টি ম্যাচ খেলে ৭টি জেতে, আর ৭টি ম্যাচে হেরে যায়। এটি উল্লেখযোগ্য যে রাজস্থান রয়্যালস আইপিএল ২০০৮-এর ট্রফি জিতেছিল। কিন্তু এরপর থেকে আইপিএল শিরোপা জিততে পারেনি এই দলটি। এবার কিন্তু ১৪.১ কোটি টাকা নিয়ে মিনি নিলামে নামতে হবে রাজস্থানকে।

রাজস্থান দল ধরে রেখেছে সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, কুণাল সিং রাঠোর, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জস বাটলার, ডোনোভান ফেরেরা, ধ্রুব জুরেল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, কুলদীপ সেন, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, আভেশ খানকে (এলএসজি থেকে ট্রেডে নিয়েছে)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+