IPL 2024:এক সপ্তাহ শেষে পয়েন্ট টেবলে কে কোথায়? অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের লড়াইয়ে কারা?
গত ২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল। এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ শেষে একবার পনেন্ট টেবলে চোখ বুলিয়ে নেওয়া যাক। ২টি ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিএসকে। ধোনিদের রান রেট +১.৭৯৭। আরসিবিকে হারিয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। নাইটদের রানরেট +১.০৪৭।
বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবলে নিজেদের জায়গা মজবুত করেছে রাজস্থান রয়্যালস। ২ ম্যাচের দু'টিতেই জিতে এখন ৪ পয়েন্ট রাজস্থানের। তিন নম্বরে থাকা সঞ্জুর দলের নেট রানরেট এই মুহূর্তে +০.৮০০। ২ ম্যাচ খেলে একটিতে হার, একটিতে জয়। ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে সানরাইজার্স। প্যাট কামিন্সের দলের নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৭৫।

আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা ২ ম্যাচে একটিতেও জয় পায়নি। ০ পয়েন্ট ও -০.৫২৮ রান রেট দাদার দলের।মুম্বই ইন্ডিয়ান্সও পরপর দুই ম্যাচে হেরেছে।তারা আছে ৯ নম্বরে। ০ পয়েন্ট হার্দিক পাণ্ডিয়ার মুম্বইয়ের নেট রান-রেট এই মুহূর্তে -০.৯২৫। রাজস্থান রয়্যালসের কাছে হার দিয়ে আইপিএল ২০২৪-এর যাত্রা শুরু করে লখনউ। ১ ম্যাচ খেলে ০ পয়েন্টে থাকা রাহুলদের নেট রানরেট -১.০০০।
এবার দেখে নেওয়া যাক আইপিএল ওরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের লড়াইয়ে কারা আছেন।শুক্রবার ম্যাচ শেষে আইপিএলে এখন অরেঞ্জ ক্যাপ কিন্তু বিরাটের মাথায়। তিন ম্য়াচে তাঁর ১৮০ রান করা হয়ে গেল।হেনরিখ ক্লাসেন আছেন ২ নম্বরে দু'ম্যাচে ১৪৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। তৃতীয় স্থানে রয়েছেন রিয়ান পরাগ। দু'ম্যাচে তিনি করেছেন ১২৭ রান।
বেগনি টুপির লড়াইয়ে রয়েছেন সিএসকের পেসার মুস্তাফিজুর রহমান। দু'ম্যাচে ছ'টি উইকেট নিয়েছেন তিনি। দুই ম্যাচে চার উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রাসেল। সানরাইজার্স ম্যাচের পর আরসিবির বিরুদ্ধেও ২ উইকেট নিলেন কেকেআর অল রাউন্ডার। হারপ্রীত ব্রার দু'ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তিনি তৃতীয় স্থানে রয়েছেন।












Click it and Unblock the Notifications