Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: হায়দরাবাদের বিরিয়ানিতে মজলেন প্যাট কামিন্স, পরিবারের সদস্যদের নিয়ে আছেন ফুরফুরে মেজাজে

IPL 2024: হায়দরাবাদি বিরিয়ানিতে মজলেন প্যাট কামিন্স। স্ত্রী, সন্তান-সহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি গিয়েছিলেন নিজামের শহরের এক জনপ্রিয় রেস্তোরাঁয়।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদ কাল চেন্নাইয়ে খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ফুরফুরে মেজাজেই রয়েছেন কামিন্স।

IPL 2024

কামিন্স গতকাল ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে রেস্তরাঁর সামনে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কামিন্সের স্ত্রী বেকি বস্টন, পুত্র আলবি। তাঁদের সঙ্গেই কামিন্সের পরিবারের অন্যান্য সদস্যরা এসেছেন আইপিএল দেখতে।

হায়দরাবাদে থেকে কি আর বিরিয়ানির স্বাদ মিস করা যায়! ফলে সকলকে নিয়ে কামিন্স গিয়েছিলেন বিরিয়ানি সহযোগে মধ্যাহ্নভোজ সারতে। কামিন্স তাঁর পোস্টে লিখেছেন, পরিবারের সঙ্গে হায়দরাবাদে একটা দারুণ দিন কাটাচ্ছি। তাঁরা সকলেই প্রথমবার ভারতে এসেছেন। সে কারণে হায়দরাবাদি বিরিয়ানি খেতে গিয়েছিলাম।

হায়দরাবাদি বিরিয়ানি যে সকলের খুব ভালো লেগেছে তাও পোস্টে লিখতে ভোলেননি কামিন্স। সাদার্ন মিঞ্চি রেস্তরাঁয় আপ্যায়নেও মুগ্ধ কামিন্স পরিবার। মজা করে কামিন্স লিখেছেন, এতটাই বিরিয়ানি খেয়েছেন যে মনে হচ্ছে সপ্তাহের বাকি দিনগুলিতে না খেলেও চলবে।

৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার তিনে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৮ ম্যাচে ৮ পয়েন্ট চেন্নাই সুপার কিংসের। অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যেতে মুখিয়ে সানরাইজার্স। আগের ম্যাচে অবশ্য তারা আরসিবির কাছে ঘরের মাঠে ৩৫ রানে হেরেছে।

চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলে ২ মে হায়দরাবাদে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স। হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একমাত্র আরসিবির কাছেই হেরেছে সানরাইজার্স। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রান, চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে।

এখনও চারটি হোম ম্যাচ খেলবে সানরাইজার্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার পর ৮ মে লখনউ সুপার জায়ান্টস, ১৬ মে গুজরাত টাইটান্স ও ১৯ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হায়দরাবাদে খেলবে সানরাইজার্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+