IPL 2024: আইপিএলের পর নাম প্রত্যাহার করছেন পিএসএল থেকেও, ক্রিকেট থেকে অবসরের পথে শাকিব?

বিশ্বকাপে ব্যর্থতার পরই শাকিব আল হাসানের অবসর নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু ক্রিকেট জীবনে ইতি না টেনে আপাতত রাজনীতির ময়দানে নেমেছেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। দেশের সাধারণ নির্বাচনে প্রার্থীও হয়েছেন শাসক দলের হয়ে। রাজনীতির আঙিনায় এসে এবার ক্রিকেট থেকে কী নিজেকে গুটিয়ে নিচ্ছেন শাকিব? আইপিএল নিলামে অংশ নিচ্ছেন না, এমনকি পাকিস্তান সুপার লিগেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব।

সোমবারই ২০২৪ সালের আইপিএল ‌নি‌লামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। বাংলাদেশের যে তিন ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছেন তারা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। কিন্তু এই তালিকায় নাম নেই শাকিবের। গতবার নাইটদের দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ হয়নি। এবার কেকেআর তাঁকে দলেই রাখেনি। কিন্তু কেন ‌আইপিএলে অংশ নিচ্ছেন না? তা নিজের মুখেই জানালেন শাকিব।

শাকিব আল হাসান

আমেরিকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠা‌নো যোগ দিতে দিয়েছেন শাকিব। সেখানে তি‌নি বলেন, 'আমি আইপিএলের নিলামে নাম দিচ্ছি না, এমনকি যখন সময় আসবে আমার আপ্ত সহায়ক পিএসএল থেকেও আমার নাম প্রত্যাহার করে নেবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দলকে আরও বেশি সময় দেব।তাই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

একইসঙ্গে শাকিব বলেন, 'আমি বর্তমানে তিন ফর্ম্যাটেই খেলছি, আশা করছি এটাই চালিয়ে যাব। জানি না ভবিষ্যতে কী হবে? তবে আপাতত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'বাংলাদেশের সংসদ নির্বাচনে লড়াই করবেন শাকিব আল হাসান। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে লড়াই করবেন শাকিব। নিজের ঘরের কেন্দ্র মাগুরা-১ থেকে নির্বাচনে লড়ছেন শাকিব। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন।

আইপিএলের গত আসরের নিলাম থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান ও লিটন দাস। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শাকিব আল হাসান ও লিটন দাস। তবে এবারের আইপিএল নিলামে নিজেদের নামই নথিভুক্ত করেননি শাকিব আল হাসান ও লিটন দাস।

আইপিএলের নিলাম দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয়, বিদেশি ১১৯ জন।বিদেশিদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা ১১৬। আনক্যাপড প্লেয়ার রয়েছেন ২১৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+