IPL 2024: দিল্লি ক্যাপিটালস শিবিরে পড়ল বাজ, আইপিএল থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা

IPL 2024: আইপিএলে প্লে-অফের দরজা এখনও বন্ধ হয়নি দিল্লি ক্যাপিটালসের জন্য। তারই মধ্যে বড় ধাক্কা খেল ঋষভ পন্থের দল। মিচেল মার্শকে আর গোটা আইপিএলেই পাওয়া যাবে না।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরেছিলেন। আজ রিকি পন্টিং জানিয়ে দিলেন মার্শের ছিটকে যাওয়ার কথাটি।

IPL 2024

মার্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফের পরামর্শ নিতেই ১২ এপ্রিল পারথে ফিরে যান। তখনও দিল্লি ক্যাপিটালস শিবির আশায় ছিল, মার্শকে আইপিএলের শেষের দিকে পাওয়া যাবে। যদিও কয়েক দিন ধরে মার্শের চোটের পরিস্থিতি খতিয়ে দেখে অবশেষে সিদ্ধান্ত জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

উল্লেখ্য, টি২০ বিশ্বকাপে মার্শকে অধিনায়ক করেই পরিকল্পনা সাজাতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পন্টিং বলেন, আমার মনে হয় না মার্শ আর ফিরবেন। পরিবর্ত ক্রিকেটার নেওয়ারও সময়সীমা থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছিল দেশেই মার্শের সেরে ওঠার প্রক্রিয়া চলুক। সে কারণে আমরা দেরি করিনি।

হ্যামস্ট্রিং নিগল যতটা দ্রুত সারবে বলে প্রথমে ভাবা হয়েছিল সেটা হয়নি। মার্শের সঙ্গে কথা বলেই তা জানতে পেরেছেন পন্টিং। একইসঙ্গে টি২০ বিশ্বকাপে খেলতে মার্শের সমস্যা হবে না বলেই এদিন দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের হেড কোচ।

চলতি আইপিএলে মার্শ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র চারটি ম্যাচেই খেলেছেন। তিন ইনিংসে ২৩ গড়ে ৬১ রান করেছেন। বল করেছেন ৮ ওভার, মাত্র ১টি উইকেট পেয়েছেন। ইকনমি রেট ১২.৮৭। পরপর দুই মরশুমেই মার্শকে পুরো আইপিএলে পেল না দিল্লি ক্যাপিটালস।

অজি অলরাউন্ডার মার্শকে সাড়ে ৬ কোটি টাকায় কিনেছিল ক্যাপিটালস। গত বছরের আইপিএলে তিনি মাত্র ৯টি ম্যাচে খেলেছেন। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় রয়েছে অষ্টম স্থানে। ঋষভ পন্থের দল জিতেছে তিনটি ম্যাচে, হার পাঁচটিতে। পয়েন্ট ৬। এখনও বাকি রয়েছে ৬ ম্যাচ। সে কারণে প্লে-অফের লড়াইয়ে রয়েছে ক্যাপিটালস। মার্শের বিকল্প হিসেবে কাকে নেওয়া হয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+