IPL 2024: হার্দিকের প্রত্যাবর্তনে শক্তিবৃদ্ধি মুম্বই ইন্ডিয়ান্সের, আইপিএলে ১০ দলে রয়েছেন কোন ক্রিকেটাররা?

IPL 2024: আইপিএলের মিনি নিলামের আগে চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে নিয়েছে আম্বানিদের দল। ট্রেডিংয়ে সর্বকালীন রেকর্ড অবশ্য দখলে নিয়েছেন ক্যামেরন গ্রিন।

আইপিএলের ১০টি দল গতকালই প্রকাশ করেছিল কাদের ধরে রাখা হলো এবং কাদের ছেড়ে দেওয়া হলো সেই তালিকা। এরপর হার্দিক ও গ্রিনের দলবদলের ঘটনাটি ঘটেছে। একনজরে দেখে নেওয়া যাক কোন দলে কারা রয়েছেন:

IPL 2024: হার্দিকের প্রত্যাবর্তনে শক্তিবৃদ্ধি মুম্বই ইন্ডিয়ান্সের

কলকাতা নাইট রাইডার্স যাঁদের ধরে রেখেছে তাঁদের বেশিরভাগই প্রথম একাদশের ক্রিকেটার বলে জানিয়েছেন নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। কেকেআরকে এবার নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। তিনি চোটের কারণে খেলতে পারেনি চলতি বছরের আইপিএলে। নীতীশ রানার হাত থেকে ব্যাটন ফেরত যাচ্ছে শ্রেয়সের কাছে।

কলকাতা নাইট রাইডার্স- আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, জেসন রয়, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, সুযশ শর্মা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

চেন্নাই সুপার কিংস- অজয় মণ্ডল, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরী, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে।

দিল্লি ক্যাপিটালস- অভিষেক পোড়েল, আনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গিসানি এনগিডি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, পৃথ্বী শ, ঋষভ পন্থ, সৈয়দ খলিল আহমেদ, ভিকি অস্টওয়াল, যশ ঢুল।

গুজরাত টাইটান্স- অভিনব সদারঙ্গনি, বি সাই সুদর্শন, দর্শন নালকণ্ডে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, জোশুয়া লিটল, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, আর সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা।

লখনউ সুপার জায়ান্টস- অমিত মিশ্র, আয়ুষ বাদোনি, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কল, কৃষ্ণাপ্পা গৌতম, লোকেশ রাহুল, ক্রুণাল পাণ্ডিয়া, কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, মার্ক উড, ময়াঙ্ক যাদব, মহসিন খান, নবীন উল হক, নিকোলাস পুরাণ, প্রেরক মাঁকড়, কুইন্টন ডি কক, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, যুধবীর চড়ক।

মুম্বই ইন্ডিয়ান্স- আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর, ডেওয়াল্ড ব্রেভিস, ঈশান কিষাণ, জেসন বেহরেনডর্ফ, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয় সিং, এন তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, রোহিত শর্মা, রোমারিও শেফার্ড, শামস মুলানি, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, হার্দিক পাণ্ডিয়া।

পাঞ্জাব কিংস- অর্শদীপ সিং, অথর্ব তাইড়ে, হরপ্রীত ব্রার, হরপ্রীত ভাটিয়া, জিতেশ শর্মা, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, নাথান এলিস, প্রভসিমরণ সিং, রাহুল চাহাল, ঋষি ধাওয়ান, স্যাম কারান, শিখর ধাওয়ান, শিবম সিং, সিকান্দর রাজা, বিদ্ব্যর্থ কাভেরাপ্পা।

রাজস্থান রয়্যালস- অ্যাডাম জাম্পা, আবেশ খান, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, জস বাটলার, কুলদীপ সেন, কুণাল রাঠোর, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- আকাশ দীপ, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, হিমাংশু শর্মা, কর্ণ শর্মা, মহীপাল লোমরর, মনোজ ভাণ্ডাগে, ময়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, রাজন কুমার, রজত পাটীদার, রিস টপলি, সুযশ প্রভুদেশাই, বিরাট কোহলি, বিজয়কুমার ভাইশাক, উইল জ্যাকস, ক্যামেরন গ্রিন।

সানরাইজার্স হায়দরাবাদ- আবদুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, আনমোলপ্রীত সিং, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, ময়াঙ্ক আগরওয়াল, ময়াঙ্ক মার্কণ্ডে, নীতীশকুমার রেড্ডি, রাহুল ত্রিপাঠী, সানভীর সিং, শাহবাজ আহমেদ, টি নটরাজন, উমরান মালিক, উপেন্দ্র সিং যাদব, ওয়াশিংটন সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+