IPL 2024: আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউয়ের তারকা পেসার, মুস্তাফিজুরকে নিয়ে সমস্যায় সিএসকে
পর পর দুই ম্যাচের মধ্যেই বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টস দলের। চোটের কারণে চলতি মরশুমের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন শিবম মাভি, বুধবার লখনউ দলের পক্ষ থেকে মাভির আপডেট প্রকাশ করা হয়েছে।
লখনউ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভারতীয় পেসার শিবম মাভি ইনজুরির কারণে আইপিএলের বাকি সময়ে আর খেলতে পারবেন না। ২০২৪ সালের আইপিএল নিলামের সময় মাভিকে লখনউ ৬.৪ কোটি টাকায় দলে নিয়েছিল।

এই নিয়ে টানা ২ বছর আইপিএলের কোনও ম্যাচে মাঠে নামা হল না মাভির। ২০২৩ আইপিএলের আগে মাভিকে ৬ কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটানস। তবে সারা মরশুমে কোনও ম্যাচে মাঠে নামায়নি তাঁকে। এবার চোটের জন্য ছিটকে গেলেন মাভি।
এদিকে, আইপিএলের মধ্যেই দেশে ফিরে গেলেন সিএসকের পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ হবে। ভিসা সংক্রান্ত বিষয়ে জরুরি কাজ করার জন্যই বাংলাদেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুরকে। যার জন্যই বাংলাদেশে ফিরে গিয়েছেন সিএসকে দলের এরফলে ফলে ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস পাবে না বাংলাদেশের বাঁ হাতি পেসারকে। শুধুমাত্র হায়দরাবাদ ম্যাচ নয়, আরও কয়েকটি ম্যাচে তিনি নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
You'll come back stronger, Shivam. And we're with you all the way. 💙 pic.twitter.com/zYSs3URV1p
— Lucknow Super Giants (@LucknowIPL) April 3, 2024
ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজুর।আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। আইপিএলে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নেওয়া মুস্তাফিজুর, এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী সিএসকের বোলার।ফলে তাঁর না থাকাটা বড় ফ্যাক্টর হতে পারে চেন্নাই দলের জন্য।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচে হয়তো পাওয়া যাবে না মুস্তাফিজুর রহমানকে। তাঁর অনুপস্থিতিতে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে শ্রীলঙ্কার মাতিসা পাথিরানা কিংবা ইংল্যান্ডের মইন আলিকে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতে দেখা যেতে পারে।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম









Click it and Unblock the Notifications