IPL 2024: লক্ষ্য এবার ট্রফি জয়, নিলামের আগে অঙ্ক কষছে লখনউ শিবির, সঞ্জীব গোয়েঙ্কার দল থেকে ছাঁটাই হচ্ছেন কারা?
আইপিএলে মাত্র দুই বছর হল যাত্রা শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস। দুইবারই প্লে থেকে বিদায় নিতে হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দলকে। ফাইনালে প্রবেশ করা বা ট্রফি জয়ের স্বাদ অধরাই থেকেছে নবাবের শহরের দলের। নিলামের আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে লখনউ দল। দলের মেন্টর গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরে গিয়েছেন।
এগিয়ে আসছে নিলাম। তার আগে আগামী ২৬ নভেম্বরই দলগুলির তালিকা প্রকাশ পাবে। কোন ক্রিকেটারদের দলে রাখল আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি? কাদের করা হল ছাঁটাই? এই নিয়ে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ।আইপিএল নিলামের আগে লখনউ দল কাদের ধরে রাখতে পারে বা ছেড়ে দিতে পারে সেই সম্ভাব্য তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদেন।

একটি ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, সঞ্জীব গোয়েঙ্কার দল ধরে রাখতে চলেছে কেএল রাহুল, ডি কক, দীপক হোডা, আয়ুশ বাদোনি, মনন ভোরা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া,কাইল মেয়ার্স, মার্ক উড, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব। এই তালিকা থেকেই পষ্ট কোর টিমই ধরে রাখতে চলেছে লখনউ দল। কারণ দলের কোচিং স্টাফদের মধ্যে বদল হলেও টিমের নিউক্লিয়াসে কোনও রকম পরিবর্তন চাইছেন না টিম ম্যানেজমেন্ট।
তবে এবার লখনউ দল থেকে ছাঁটাই হতে পারেন কর্ণ শর্মা, কে গৌতম, অমিত মিশ্রা, জয়দেব উনাদকাট, আভেশ খান। তবে আভেশকে আবার নিলামেই দলে ফিরিয়ে নিতে পারে লখনউ দল।লখনউ দলে ব্যাটিং এবং বোলিংয়ের মূল চালিকা শক্তি মার্কাস স্টইনিস এবং রবি বিষ্ণোই। ফলে এই দুই ক্রিকেটারের নাম রিটেনের তালিকায় প্রথমেই লেখা হয়েছে।
মার্কাস ১৫ ম্যাচে ৪০০ রান করেছিলেন, রবি ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন। এর পাশাপাশি লখনউ শিবিরের চর্চায় রয়েছে নবীন উল হকের নাম। আফগান তারকাকে সম্ভবত রাখা হবে। তবে চূড়ান্ত এখনও কিছু হয়নি। শেষ মরসুমে ব্যাট হাতে ভালোই পারফরম্যান্স করেছিলেন নিকোলাস পুরানও, ফলে তাঁকে নিয়েও কিছুটা ধোঁয়াশা আছে নিলামের আগে।
আইপিএলের আগে লখনউ শিবিরকে স্বস্তিত রেখেছন দুই তারকা। কেএল রাহুল এবং ডি কক। বিশ্বকাপে ব্যাট হাতে দুইজনেই দারুণ ছন্দে আছেন। ডি কক-তো রীতিমতো ঝড় তুলেছেন। ডি কক থাকলে তাঁর হাতেই থাকবে গ্লাভস। ফলে রাহুলকে অনেকটাই ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন। ২০২৩ সালে চোটের কারণে আইপিএলের বেশিরভাগ ম্যাচ খেলা হয়নি রাহুলের। এবার ফিট হয়েই দলকে নেতৃত্ব দেবেন এই কর্ণাটকী।
নিলামে দেবদূত পাল্লিকলের দিকেও নজর রয়েছে লখনউ দলের।তবে উনাদকাট, কে গৌতমের মতো সিনিয়ারদের ছেড়ে দিতে পারে লখনউ।












Click it and Unblock the Notifications