IPL 2024: রাসেল শো শেষে রানা ম্যাজিক, প্রথম ম্যাচেই রুদ্বশ্বাস জয় দিয়ে আইপিএল অভিযান শুরু নাইটদের

শুক্রবারই চিপকে সিএসকে বনাম আরসিবি ম্যাচ দিয়ে হয়েছে আইপিএলের বোধন। শনিবাসরীয় সন্ধ্যায় ইডেনে আইপিএলের ম্যাচে মুখোমুখি কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিকেটের নন্দনকাননে এটাই এই মরশুমের আইপিএলের প্রথম ম্যাচ। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া নাইট শিবির। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতেই দুই অস্ট্রেলিয়ান। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দুই দলের দুই দামী তারকা। মাঠে নাইট ক্রিকেটারদের মতোই নজর থাকবে ডাগ আউটে গৌতম গম্ভীরের দিকেও।

Kolkata Knight Riders vs  Sunrisers Hyderabad

Mar 23, 2024, 11:24 pm IST

দুরন্ত জয় কেকেআরের

সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেল কেকেআর। নাইটরা জিতল ৪ রানে। শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা।
Mar 23, 2024, 10:36 pm IST

ক্রমশ এগোচ্ছে সাইরাইজার্স

বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে সানরাইজার্সের রান ৩ উইকেটে ১০৮। মায়াঙ্ক ৩২, অভিষেক ৩২, মার্করাম ১৮ রানে আউট হয়েছেন।
Mar 23, 2024, 9:20 pm IST

বড় রান নাইটদের

বড় রান নাইটদের
টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল কেকেআর। ওপেনার নারিন রানআউট হয়ে গেলেন দুই রানে। তারপর একে একে ফিরলেন বেঙ্কটেশ (৭), শ্রেয়স (০), নীতিশ (৯)।কলকাতা নাইট রাইডার্সের যখন তিন উইকেট পড়ে গেল, সেইসময় মাঠে এলেন শাহরুখ খান। ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে নাইটরা। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেললেন সল্ট। তিনটি করে চার ও ছ্ক্কা মারেন সল্ট। রমনদীপ করেন ১৭ বলে ৩৫ রান। রিঙ্কু-রাসেল জুটির সৌজন্যে ইডেনে যেন বসন্তের রাতেই কালবৈশাখীর আগমন। শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা। তাঁর একের পর এক শট গ্যালারির বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছিল। ভিআইপিএল বক্সে বসে যা দারুণভাবে উপভোগ করলেন শাহরুখ খান।২০ বলেই ৫০ রান করলেন রাসেল। হায়দরাবাদ বোলারদের কার্যত দিশেহারা করে দি‌লেন ক্যারিবিয়ান তারকা। সেইসঙ্গে ইডেনের দর্শকদের পয়সা উশুল করে দি‌লেন। শেষ পর্যন্ত ২৫ বলে ৬৪ রান করেন রাসেল। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং সাতটি ছক্কা।
Mar 23, 2024, 8:51 pm IST

১৫ ওভার শেষে ১২৩ রান কেকেআরের

১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তুলল নাইটরা। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেললেন সল্ট। রমনদীপ করে‌ন ১৭ বলে ৩৫ রান।
Mar 23, 2024, 8:25 pm IST

১০ ওভার শেষে নাইটদে রান ৭৭

১০ ওভার শেষে কেকেআরের রান ৪ উইকেটে ৭৭। সল্ট ৩৬ এবং রমনদীপ ২০ রানে ব্যাটিং করছেন।
Mar 23, 2024, 7:53 pm IST

শুরুতেই ধাক্কা কেকেআরের

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই ধাক্কা কেকেআরের। সুনীল নারিন ২, ভেঙ্কটেশ আইয়ার ৭ এবং শ্রেয়স আইয়ার ০ রানে আউট হলেন। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে কেকেআর। ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান। কলকাতা বিমানবন্দরে তাঁকে দেখতে উপচে পড়েছিল ভক্তদের ভিড়।
Mar 23, 2024, 7:30 pm IST

দুই দলের প্রথম একাদশ

কেকেআরের প্রথম একাদশঃ ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। সানরাইজার্সের প্রথম একাদশঃ মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কান্ডে, , টি নটরাজন।
Mar 23, 2024, 7:28 pm IST

টসে হার কেকেআরের

কেকেআরের বিরুদ্ধে ইডেনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরবাদ।
Mar 23, 2024, 6:47 pm IST

ইডেনে আইপিএলের বোধন

শনিবার বসন্তের সন্ধ্যায় আইপিএলে প্রথম ম্যাচ খেলতে কলকাতা নাইট রাইডার্স নামছে। প্রতিপক্ষ দক্ষিণের দল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া কেকেআর। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে।কেকেআর জিতেছে ১৬ বার, হায়দরাবাদ জিতেছে ৯বার। এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে ইডেনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+